সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দিনভর গণনা শেষে এ পরিমাণ অর্থ পাওয়া যায়। এর পাশাপাশি দানবাক্স থেকে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপার অলংকারও উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ সন্ধ্যার পর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার সকাল ৭টার দিকে তাঁর তত্ত্বাবধানে পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এ সময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দানবাক্সগুলো খুলে মোট ৩৫ বস্তা টাকা পাওয়া যায়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১১০ জন ও আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় অর্ধশত সদস্য। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে দিনভর এই গণনা কার্যক্রম সম্পন্ন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, এর আগে চলতি বছরের ৩০ আগস্ট দানবাক্স খোলা হলে ৩২ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। তখন ৪ মাস ১৮ দিনে ওই অর্থ জমা হয়েছিল। সর্বশেষ গণনার পর পাগলা মসজিদের ব্যাংক হিসাবে দানের মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০৪ কোটি টাকা।

তিনি আরও জানান, পাগলা মসজিদকে কেন্দ্র করে একটি আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত কমপ্লেক্সটি হবে ১০ তলাবিশিষ্ট। এখানে অনাথ ও এতিমদের জন্য আবাসিক শিক্ষাব্যবস্থা, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, একটি সমৃদ্ধ পাঠাগার, ক্যাফেটেরিয়া এবং আইটি সেকশন থাকবে। বর্তমানে মসজিদের আয়তন ৫ দশমিক ৫ একর হলেও প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী আরও জমি কেনা হবে।

জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে ১২টি প্রতিষ্ঠান মসজিদ কমপ্লেক্সের নকশা জমা দিয়েছে। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই-বাছাই শেষে একটি প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দ্রুত কার্যাদেশ জারি করে নির্মাণকাজ শুরু করা হবে।

এদিকে, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, দানবাক্স খোলা থেকে শুরু করে অর্থ গণনা এবং ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনা করেছেন।

উল্লেখ্য, পাগলা মসজিদে নিয়মিত দেশ-বিদেশের অসংখ্য মানুষ দান করে থাকেন। নগদ অর্থ ছাড়াও হাঁস, মুরগি, গরু, ছাগলসহ নানা ধরনের সামগ্রী দান করা হয়, যা এই মসজিদকে দেশের অন্যতম ব্যতিক্রমী দানকেন্দ্রে পরিণত করেছে।


অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী

৪০ মিনিট আগে


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom