জাতীয়

পাকিস্তানকে হোয়াইটওয়াশ: টাইগারদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


পাকিস্তানকে হোয়াইটওয়াশ: টাইগারদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত


পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অর্জন। মিরপুরের পর সিলেটেও টাইগাররা যে দৃঢ়তা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, তা সমগ্র জাতিকে গর্বিত করেছে।

জামায়াত আমির তার বার্তায় উল্লেখ করেন, দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং এটি বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিক অগ্রগতির প্রতীক। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচে জয়ের রেকর্ডকে তিনি দলের “অদম্য ইচ্ছাশক্তি ও সামর্থ্যের প্রমাণ” হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পঞ্চম দিনের চাপপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে দলগত ঐক্য, ধৈর্য ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন, তা দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক বার্তা। তার মতে, খেলাধুলার এমন সাফল্য তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির পেছনে দলীয় ভারসাম্য, স্পিন আক্রমণের কার্যকারিতা এবং অভিজ্ঞ-তরুণ ক্রিকেটারদের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে হোম সিরিজে হোয়াইটওয়াশ সেই অগ্রগতিরই প্রতিফলন।

বার্তার শেষে ডা. শফিকুর রহমান বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

১ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

১৪ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে


ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom