জাতীয়

পাপন আমলের বিসিবির বিভিন্ন প্রকল্পের নথি তলব করল দুদক

অনলাইন ডেস্ক

১ মাস আগে


পাপন আমলের বিসিবির বিভিন্ন প্রকল্পের নথি তলব করল দুদক

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের দায়িত্বকালীন বিভিন্ন প্রকল্প, আর্থিক লেনদেন এবং ব্যয়সংক্রান্ত নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মো. সাইদুজ্জামানের সই করা এক চিঠির মাধ্যমে এসব নথি চাওয়া হয়। চিঠির অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, নাজমুল হাসান পাপন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত দল কাজ করছে। সেই অনুসন্ধানের অংশ হিসেবেই বিসিবির বিভিন্ন প্রকল্প ও আর্থিক কার্যক্রমের নথিপত্র সংগ্রহ করা হচ্ছে।

দুদক পূর্বাচলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কনসালট্যান্ট নিয়োগসংক্রান্ত বিজ্ঞাপন, আগ্রহপত্র (ইওআই), প্রস্তাবনা, মূল্যায়ন প্রতিবেদন, কার্যাদেশ, গোপন ব্যয় প্রাক্কলন, চুক্তিপত্র, ঠিকাদার নিয়োগ, বিল পরিশোধ এবং জমি অধিগ্রহণসংক্রান্ত নথি চেয়েছে।

এ ছাড়া নাজমুল হাসান পাপনের দায়িত্বকালে বিসিবির আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) লভ্যাংশ বণ্টনসংক্রান্ত নীতিমালা, বিপিএল আয়োজন, লজিস্টিক ও প্রটোকল ব্যয়ের হিসাবও তলব করা হয়েছে।

দুদক বিদেশি কোচ নিয়োগের নীতিমালা, তাদের বেতন-ভাতা ও সম্মানী পরিশোধের তথ্য, ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কর্মসূচি, ২০১৯ সালের বঙ্গবন্ধু বিপিএল, এ. আর. রহমানের কনসার্ট আয়োজন এবং বিসিবির নিরীক্ষা কার্যক্রম পরিচালনাকারী অডিট প্রতিষ্ঠানের তথ্য ও বিল পরিশোধের নথিও চেয়েছে।

অভিযোগে বলা হয়েছে, নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বিসিবি ও সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের এবং পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সংশ্লিষ্ট কয়েকজনের সহযোগিতায় হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

দুদক জানিয়েছে, তলব করা নথিপত্র পর্যালোচনার পর প্রয়োজনীয় পরবর্তী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।


চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...

৮ ঘন্টা আগে


৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...

৮ ঘন্টা আগে


অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...

৯ ঘন্টা আগে


গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি রান্নার হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।সোমবার (৩ আগস্ট) বিকেল...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom