পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশন কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু হয়েছে এবং আলো-বাতাস চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করতে তিনজন স্বতন্ত্র পরামর্শকের তত্ত্বাবধানে সংস্কার কার্যক্রম চলছে।
এছাড়া করপোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। পরিচালনা পর্ষদ তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জামালুন্নেসাকে দায়িত্ব দিয়েছে।
অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ১৯৮৮ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ডা. শেখ মহিউদ্দিন হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় হাসপাতালের লাইসেন্স রক্ষায় মন্ত্রীর পেছনে কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। তার ভাষায়, “মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরেছি-এ কথা যিনি বলেছেন, তাকেই এর প্রমাণ দিতে হবে।”
নবজাতকদের মৃত্যুর কারণ প্রসঙ্গে তিনি বলেন, এখনো নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, মারা যাওয়া শিশুদের ময়নাতদন্তও করা হয়নি।
উল্লেখ্য, আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় এবং হাসপাতাল কর্তৃপক্ষও প্রশাসনিক ও অবকাঠামোগত পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করে।
বিদেশে চিকিৎসায় ১৫৪ জুলাই যোদ্ধার পেছনে ৩৮৭ কোটি টাকা
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে শহীদ পরিবারের জন্য ৮০৪টি এবং জুলাই যোদ্ধাদের জন্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের...
১ দিন আগে
হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর তাগিদ
দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশের পেছনে হৃদ্যন্ত্র ও রক্তনালির রোগ বা কার্ডিওভাসকুলার ডিজিজ দায়ী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো গেলে হৃদরোগজনিত অকালমৃত্যু কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে সোমবার আয়োজিত ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে...
৩ দিন আগে
রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষেই চলছে টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম
রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি ভাঙা কক্ষেই সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে। তবে এখনো পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় শিশু, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রটির একটি ভাঙা কক্ষে শিশুদের টিকাদান শুরু হয়। এর আগে শনিবার ও...
৩ দিন আগে
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৯৫৫
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১১ জন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন...
৬ দিন আগে
