রাজনীতি

ফাঁকা ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


ফাঁকা ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন

ছবি: সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক না থাকা ৩২টি আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীদের আলোচনার ভিত্তিতে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (১৮ জানুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা, বিভিন্ন সমীকরণ ও আদর্শগত বহুমাত্রিক বোঝাপড়ার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে।

তিনি আরও জানান, বাকি ৩২টি আসনের বিষয়ে দলটি ভিন্ন কৌশল গ্রহণ করেছে। এসব আসনে ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখা না থাকায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে থেকে আসনভিত্তিক সৎ, দক্ষ ও জনসমর্থনসম্পন্ন প্রার্থীদের সমর্থন দেওয়া হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “২০ জানুয়ারির পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কোন কোন আসনে কাকে সমর্থন দেওয়া হবে, তা চূড়ান্ত করে ঘোষণা করা হবে।”

৩২ আসনের সমর্থন ঘোষণার বিষয়ে এখনই বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “বিষয়টি নিয়ে আপাতত আমরা ভাবছি না। সময় হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তা জাতির সামনে জানানো হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলনের এই অবস্থান নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং নির্দিষ্ট কয়েকটি আসনে ভোটের হিসাব বদলে দিতে সক্ষম হতে পারে।


গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...

৩ ঘন্টা আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি

৭ ঘন্টা আগে


‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...

৮ ঘন্টা আগে


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom