পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড কার্যক্রম শুরু করা হবে: কৃষিমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পাইলট কার্যক্রমের অংশ হিসেবে পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ। প্রাথমিকভাবে ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে প্রান্তিক কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে।
গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
এছাড়া জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালু এবং মে মাস থেকে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, আজ (বুধবার) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মিটিং হয়েছে। আশা করছি, পহেলা বৈশাখের মধ্যে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করতে পারব। আপাতত পাইলট আকারে ৮-৯টি উপজেলার মধ্যে যাবে এটা।
এর মাধ্যমে কৃষকরা কী ধরনের সুবিধা পাবেন জানতে চাইলে মন্ত্রী বলেন, যারা একেবারে প্রান্তিক কৃষক, তাদের কিছু বেনিফিট দেব ফ্যামিলি কার্ডের মতো। মূলত আমাদের এ কার্ডের মূল উদ্দেশ্য হলো উৎপাদন, ভোক্তা, কৃষিজমি, কৃষিপণ্য সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে সব তথ্য সঠিকভাবে আসতে পারে।
‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
এদিকে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্যবিশেষজ্ঞদের এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে মন্ত্রণালয়কে আরো সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এসে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়ে আলোচনা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, শুধু এলডিইডিরই পরিত্যক্ত ভবন রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেন, সরকারি ও তার অধীনস্থ প্রতিষ্ঠান ও সংস্থার এরকম পরিত্যক্ত ভবন রয়েছে সেগুলো ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে মন্ত্রণালয়কে তিনি নির্দেশনা দিয়েছেন।
দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয় উল্লেখ করে তিনি বলেন, পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর ৩৪ লাখ নবজাতক জন্মগ্রহণ করে। এরপর জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে তৎপর হতে বলা হয়েছে।
রুমন বলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৭৪ হাজার শূন্যপদে (চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী) নিয়োগের বিষয় নিয়েও সভায় আলোচনা হয় বলে অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন। দুর্গম
এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের যাওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী তাগাদা দিয়েছেন বলেও জানান তিনি।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এমএ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মে মাস থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার
আগামী মে মাস থেকে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে সরকার। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সামনে এ কথা বলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, তৈরি পোশাক খাতের (গার্মেন্টস সেক্টর) পরপরই কার্বন ট্রেডিংকে সরকার সর্বাধিক গুরুত্ব দিতে চায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিবেশ ও জলবায়ু রক্ষায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও তা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, হরমুজ প্রণালি বন্ধের ফলে জ্বালানি সংকটের শঙ্কার বিষয়ে ওয়াকিবহাল সরকার।
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
১২ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
২১ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১ দিন আগে
