ফিলিপাইনের ভিসার জন্য অপেক্ষা: দূতাবাসের বার্তা
অনলাইন ডেস্ক
ঢাকার ফিলিপাইন দূতাবাস জানিয়েছে যে ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে ২০ থেকে ৩০ কার্যদিবস সময় লাগে। সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস স্পষ্ট করেছে যে ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া একদিনে শেষ হয় না। এই প্রক্রিয়াকরণের জন্য সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলো বাদে উল্লিখিত সময় প্রয়োজন।
ভিসা ফি নিয়ে প্রচলিত একটি গুজব সম্পর্কে দূতাবাস জানিয়েছে যে, 'ভিসা না পেলে কোনো ফি লাগবে না'—এমন তথ্য সত্য নয়। দূতাবাস আরও জানিয়েছে যে প্রতিটি আবেদন সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয় এবং প্রক্রিয়াকরণের অংশ হিসেবে নির্ধারিত ফি প্রযোজ্য।
ফিলিপাইন দূতাবাস আবেদনকারীদের প্রতি সঠিক, সত্য এবং বৈধ কাগজপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
১ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৪ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...
২ দিন আগে
