ফ্যামিলি কার্ড বা ফ্ল্যাট নয়, মানুষ নিরাপদ জীবন চায়: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড ও বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মানুষ ফ্যামিলি কার্ড বা ফ্ল্যাট চায় না; মানুষ চায় নিরাপদ, সম্মানজনক ও নিশ্চিন্ত জীবন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী।
নাহিদ ইসলাম বলেন, “বিএনপি যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, সেই কার্ড আসলে কারা পাবে? প্রকৃত দরিদ্র মানুষ পাবে, নাকি কার্ড পেতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে?” তিনি অভিযোগ করে বলেন, অতীত অভিজ্ঞতা থেকে মানুষ জানে—এ ধরনের ঘোষণার বাস্তবায়নে দুর্নীতি ও বৈষম্যই বেশি হয়।
তিনি আরও বলেন, “একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের মনোনয়ন দেওয়া হচ্ছে। যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা ক্ষমতায় গেলে আবার লুটপাটে জড়াবে, জনগণের টাকা আত্মসাৎ করবে। এই ধরনের ব্যক্তিদের দিয়েই যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে সাধারণ মানুষের ভাগ্য বদলাবে কীভাবে?”
তারেক রহমানের বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসী উচ্ছেদের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “বস্তিবাসীরা ফ্ল্যাট চায় না। তারা চায় নিরাপদ জীবন, মৌলিক অধিকার ও জীবনের নিশ্চয়তা। বস্তিতে থেকেও নিরাপদ জীবন সম্ভব। অতীতে যারা বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার কথা বলেছে, তারাই নির্বাচনের পর উচ্ছেদ অভিযান চালিয়েছে। বস্তিবাসীরা এখন এসব মিথ্যা আশ্বাস ভালোভাবেই বুঝে।”
তিনি বলেন, “বস্তিবাসীরা আর ফ্ল্যাটের আশায় ভোট দেবে না। তারা ভোট দেবে ন্যায়ের পক্ষে, দেশের স্বার্থে।”
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও নিরপেক্ষ থাকতে হবে। আমরা মাঠে আছি—কোনো অন্যায় হলে তা সহ্য করা হবে না।”
ইনসাফের পক্ষে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন শুধু একটি প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন নয়, এটি একটি গণভোটও। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ দেব। বৈষম্য, চাঁদাবাজি, দুর্নীতি, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে ‘না’ বলব।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই লক্ষ্য অনেকাংশে এখনো অর্জিত হয়নি। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করে আমরা সেই আন্দোলনকে বিজয়ের উল্লাসে রূপান্তর করব।”
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৮ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২ দিন আগে
