ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো সক্রিয়: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদের সুবিধাভোগীরা রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সম্প্রতি একটি চক্র কৌশলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি বলেন, একটি চক্র কৌশলে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ জন্য বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য ও তথ্য ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের সক্রিয় থাকার বিষয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী।
রাজনীতি ও পেশাগত দায়িত্বের ভারসাম্যের আহ্বান
শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের রাজনৈতিক সচেতনতা থাকা গণতান্ত্রিক রাষ্ট্রে অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তবে অতিরিক্ত রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে রাজনীতির গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি। রাজনৈতিক মতাদর্শে সক্রিয় থাকার পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ পেশাগত দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে।
স্বাস্থ্য খাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ
চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য হচ্ছে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া। এ লক্ষ্যে দেশে নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মী জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করবেন। তাদের যথাযথ প্রশিক্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
৫ হাজার চিকিৎসক নিয়োগসহ একাধিক প্রস্তাব
দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে চিকিৎসকদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন প্রস্তাবের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগ, সরকারি চাকরিতে চিকিৎসকদের প্রবেশের বয়সসীমা ৩২ থেকে ৩৪ বছর করা এবং অবসরের বয়সসীমা ৬১ থেকে ৬৫ বছরে উন্নীত করার প্রস্তাব।
এ ছাড়া চিকিৎসক ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন প্রণয়ন, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের বিশেষ ভাতা ও প্রণোদনা, বেসরকারি খাতে কর্মরত চিকিৎসকদের জন্য ন্যায্য বেতন কাঠামো এবং রাজধানীর বাইরে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের এসব প্রস্তাব অযৌক্তিক নয়। ইতোমধ্যে ঢাকার বাইরে শিশু হাসপাতালসহ বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। অন্য প্রস্তাবগুলোও ইতিবাচকভাবে যাচাই করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনা
তারেক রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। স্বাস্থ্য খাতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী পাঁচ বছরে তা পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, দ্রুত ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু হয়েছে। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শুধু হাসপাতালের অবকাঠামো উন্নয়ন করলেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন তিনি।
চিকিৎসকদের দায়িত্ব পালনে অনিচ্ছাকৃত অবহেলা বা শৈথিল্য সরকারের সামগ্রিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষ যেন মানসম্মত স্বাস্থ্যসেবা পায় এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়-এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
‘হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ পেলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে...
৬ ঘন্টা আগে
হামলা নয়, গালির জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনা ও উসকানির ঘটনায় হামলার পরিবর্তে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেছেন, কেউ গালি দিলে তার জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রয়োজনে পরদিন প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই হামলা করা যাবে না। হামলার রাজনীতি অব্যাহত থাকলে তা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি...
৮ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছিল জনগণ: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী সরকার পতনের ডাক বা এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম-এটি তারা স্বীকার করেন। তবে ওই এক দফা ঘোষণার প্রেক্ষাপট তৈরি করেছিল দেশের সাধারণ জনগণ।শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা...
৯ ঘন্টা আগে
জুলাই শহীদ-আহত ১০ পরিবারের সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব নিয়োগপত্র হস্তান্তর করেন।নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো....
৯ ঘন্টা আগে
