আইন-আদালত

ফয়সালের জামিনে প্রভাবশালী রাজনৈতিক দলের আইনজীবীদের ভূমিকার অভিযোগ আসিফ নজরুলের

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


ফয়সালের জামিনে প্রভাবশালী রাজনৈতিক দলের আইনজীবীদের ভূমিকার অভিযোগ আসিফ নজরুলের

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের আগের অস্ত্র মামলায় জামিন পাওয়ার পেছনে প্রভাবশালী আইনজীবীদের ভূমিকা রয়েছে। এসব আইনজীবীর অধিকাংশই বড় রাজনৈতিক দলের নেতা হওয়ায় তাদের প্রভাবে জামিন পাওয়া সহজ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদ একজন ছাত্রলীগ সন্ত্রাসী, যাকে গত বছর র‍্যাব গ্রেপ্তার করেছিল। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নতুন করে বিতর্ক তৈরি হওয়ায় তিনি বিষয়টি পরিষ্কার করতে চান বলে উল্লেখ করেন।

তিনি বলেন,
“প্রথমেই বলে রাখি, হাইকোর্ট বিচারিক কাজে স্বাধীন একটি প্রতিষ্ঠান। হাইকোর্টের ওপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই। কাজেই ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না।”

আসিফ নজরুল জানান, ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় জামিন পেয়েছিলেন, যা সাধারণত সহজ নয়। তিনি লেখেন,
“এটি তখনই হতে পারে, যখন প্রভাবশালী আইনজীবীরা এসব মামলায় জামিন দেওয়ার পক্ষে অবস্থান নেন। এই আইনজীবীরা অধিকাংশই বড় রাজনৈতিক দলগুলোর নেতা। অভিযোগ রয়েছে, তাদের প্রভাবে এসব জামিন হওয়া সহজতর হয়।”

হাইকোর্টে বিচারিক বিবেচনার প্রশ্ন তুলে তিনি অতীতের একটি উদাহরণ উল্লেখ করে বলেন,
“একটি বেঞ্চে চার ঘণ্টায় ৮০০ মামলায় জামিন কীভাবে হলো—তা নিয়ে আমি আগেও প্রশ্ন তুলেছিলাম। এর জেরে একশ্রেণীর আইনজীবী আমার পদত্যাগ পর্যন্ত দাবি করেছিলেন।”

জামিনের আইনি সুযোগের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন,
“কিন্তু যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে, যারা চিহ্নিত সন্ত্রাসী এবং জামিন পেলে পুনরায় অপরাধ করতে পারে—তাদের জামিন দেওয়া অস্বাভাবিক ও অসংগত।”

তিনি আরও জানান, গত ১৬ মাসে কিছু জামিন নিম্ন আদালত থেকেও হয়েছে। এসব মামলার কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, অনেক ক্ষেত্রে আসামির অপরাধে সম্পৃক্ততা কিংবা রাজনৈতিক পরিচয় অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তিনি আগেও বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

পোস্টের শেষ অংশে কঠোর ভাষায় তিনি বলেন,
“জামিন বাণিজ্যে যারা লিপ্ত আছেন, তাদেরকে বলছি—এবার থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দেবেন না। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে গণহত্যাকারীদের অনুসারীদের সুযোগ করে দেবেন না। না হলে পরকালেও এর দায় আপনাদের নিতে হবে।”


আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী

মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...

১ দিন আগে


মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...

১ দিন আগে


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

৩ দিন আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom