বিশেষ সংবাদ

প্রবাসীদের অবদানকে জুলাই সনদে সংযোজন করতে হবে:প্রবাসী অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

১১ মাস আগে


প্রবাসীদের অবদানকে জুলাই সনদে সংযোজন করতে হবে:প্রবাসী অধিকার পরিষদ

বাংলাদেশ গনঅধিকার পরিষদের নেতৃত্বে আজ ১৯ আগষ্ট, সোমবার, বেলা ১২ টায় জুলাই জাতীয় সনদে প্রবাসীদের অবদান, জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে সুনির্দিষ্ট প্রস্তাব সংযোজনের দাবিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ড.বদিউল আলম মজুমদারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ও সম্প্রতি সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানে আমরা প্রবাসীরা দেশের অভ্যন্তরে চলমান গণতান্ত্রিক পরিবর্তনের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলাম। রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি, অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক তৎপরতা এবং নৈতিক সমর্থন—প্রত্যেক ক্ষেত্রেই আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, যা গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই জাতীয় সনদের খসড়ায় প্রবাসীদের এই ঐতিহাসিক অবদান, তাদের ভোটাধিকার এবং জাতীয় রাজনৈতিক কাঠামোয় প্রতিনিধিত্বের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব প্রতিফলিত হয়নি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের প্রায় দুই কোটি প্রবাসী কেবল অর্থনীতির চালিকাশক্তিই নন, বরং জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার অপরিহার্য অংশ। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে আমাদের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।

এই প্রেক্ষাপটে, আমরা জাতীয় ঐক্যমত কমিশনের কাছে নিম্নলিখিত প্রস্তাবগুলো বিবেচনার জন্য পেশ করছি:

১/ প্রবাসীদের অবদানের স্বীকৃতি: জুলাই জাতীয় সনদে একটি স্বতন্ত্র অনুচ্ছেদ সংযোজন করে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা এবং দেশের উন্নয়নে তাদের অবদানকে স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়া।

২/ ভোটাধিকার নিশ্চিতকরণ:  জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকের ভোটাধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এ ক্ষেত্রে দূতাবাসের মাধ্যমে স্বশরীরে ভোটদান অথবা একটি নির্ভরযোগ্য অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করা।

৩/ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব: জাতীয় সংসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরামে প্রবাসীদের জন্য সুনির্দিষ্ট প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এটি সংরক্ষিত আসন কিংবা সরাসরি নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাস্তবায়ন করা।

৪/ বিশেষ নীতি প্রণয়ন: প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদানকে রাজনৈতিক মর্যাদায় রূপান্তর করতে একটি বিশেষ নীতি প্রণয়ন করা, যা তাদের অধিকার ও সম্মানকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।

আমরা আশা করি, জাতীয় ঐক্যমত কমিশন আমাদের উত্থাপিত প্রস্তাবগুলোকে গভীর গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করবে।

স্মারক লিপি প্রদানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টা শাকিল উজ্জামান ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের মানবপাচারকার প্রতিরোধ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, মো:শাহাব উদ্দীন শিহাব এবং গণঅধিকার পরিষদের নেতা ওয়াসিম উদ্দীনসহ প্রমুখ।


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২২ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে


চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ

ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom