জাতীয়

প্রধান উপদেষ্টার চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন শহীদ হাদির স্ত্রী শম্পা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


প্রধান উপদেষ্টার চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন শহীদ হাদির স্ত্রী শম্পা

ছবি: সংগৃহীত


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। এ সময় প্রধান উপদেষ্টার দেওয়া চাকরির প্রস্তাব তিনি গ্রহণ করেননি।

মঙ্গলবার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাক্ষাৎ ও চাকরির প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি জানান শম্পা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, মঙ্গলবার দুপুর ১২টায় ড. মুহাম্মদ ইউনূস তাঁকে ও তাঁর সন্তান ফিরনাসকে (হাদির সন্তান) বাসভবনে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান। সাক্ষাতে যাওয়ার পথে তাঁর ভাষায় ‘ইনকিলাবের ভাইবোনদের ওপর নির্যাতনের ঘটনা’ ঘটে, যা সরকারের ভেতরে এখনও একটি পক্ষ সক্রিয় রয়েছে বলে তিনি মনে করেন।

শম্পা লেখেন, সাক্ষাতের প্রকৃত উদ্দেশ্য আগে জানা ছিল না। পরে তিনি বুঝতে পারেন, ফিরনাসের দেখভালের বিষয়ে ড. ইউনূসের দেওয়া প্রতিশ্রুতিগুলোর লিখিত কাগজপত্র হস্তান্তরের জন্যই তাঁদের ডাকা হয়েছিল।

তিনি আরও লেখেন, সাক্ষাতে তিনি প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে জানান, তাঁর স্বামী শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা না হলে তাঁর সন্তান কোনো ধরনের সুবিধা গ্রহণ করবে না। এ সময় ড. ইউনূস তাঁকে আশ্বস্ত করেন যে, তাঁর হাতে যতটুকু ক্ষমতা রয়েছে, এমনকি জাতিসংঘের তত্ত্বাবধানের মাধ্যমেও হলেও হাদির হত্যার সঠিক বিচার নিশ্চিত করতে তিনি সর্বশেষ পর্যন্ত চেষ্টা চালাবেন।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে শম্পার সহকর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনায়ও দুঃখ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা-এ কথা পোস্টে উল্লেখ করেন শম্পা।

চাকরির প্রস্তাব প্রসঙ্গে শম্পা লেখেন, সাক্ষাতে তাঁর ব্যক্তিগত জীবন ও চাকরি বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, তিনি নিজের যোগ্যতার ভিত্তিতেই চাকরি নিতে চান। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাঁর সন্তানের জন্য যে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে, সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শম্পা জানান, আন্তর্জাতিক পর্যায়ে হাদির হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ সহায়তা দেওয়ার বিষয়ে ড. ইউনূস পূর্ণ আশ্বাস দেওয়ার পরই তিনি সাক্ষাৎ শেষ করে বাসভবন ত্যাগ করেন।


এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...

১২ ঘন্টা আগে


সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদান ইরানবিরোধী নয়: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদান ইরানবিরোধী নয়: পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং হুথি বিদ্রোহীদের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি করা।রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা...

১৩ ঘন্টা আগে


আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল
আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বর্তমান সরকার দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “আমাদের...

১৪ ঘন্টা আগে


নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ...

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom