প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চাঁদপুর, উৎসবমুখর পুরো জেলা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
একগুচ্ছ স্বপ্ন ও দীর্ঘদিনের প্রত্যাশা বুকে নিয়ে তারেক রহমান-কে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরাস্তি, হাজীগঞ্জসহ পুরো চাঁদপুর জেলার লাখো মানুষ।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন স্থানে সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন এবং তোরণ নির্মাণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টার পর প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এরপর দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাটসংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনর্খনন কাজেরও উদ্বোধন করবেন তিনি।
দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতির পর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাব-এ আয়োজিত জেলা বিএনপি-র সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সরকারি সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত সাড়ে ৯টার দিকে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
চাঁদপুরের স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,
“ঐতিহাসিক এই খালগুলোর গুরুত্ব বিবেচনা করে এবং জনস্বার্থে পুনর্খননের উদ্যোগ নিয়েছেন সরকারপ্রধান নিজেই। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।”
অন্যদিকে শেখ ফরিদ আহমদ মানিক বলেন,
“প্রধানমন্ত্রী চাঁদপুরে আসছেন-এটি জেলার জনগণ ও নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সবাই তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই সফর আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।”
শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে ভারতকেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায় এবং এমন কোনো কর্মকাণ্ড প্রত্যাশা...
৩ ঘন্টা আগে
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি...
৫ ঘন্টা আগে
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
১৬ ঘন্টা আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
১৬ ঘন্টা আগে
