রাজনীতি

প্রধানমন্ত্রীকে ‘পলিটিক্যালি ভাইব্রেন্ট’ ভূমিকা রাখার আহ্বান আসিফ মাহমুদের

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


প্রধানমন্ত্রীকে ‘পলিটিক্যালি ভাইব্রেন্ট’ ভূমিকা রাখার আহ্বান আসিফ মাহমুদের

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের প্রধানমন্ত্রীকে ‘পলিটিক্যালি ভাইব্রেন্ট’ ভূমিকা রাখতে হবে এবং রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে না গিয়ে সক্রিয়ভাবে নেতৃত্ব দিতে হবে।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত জাতীয় কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক এই কনভেনশনের আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

আসিফ মাহমুদ বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে জনগণ আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে। তিনি মন্তব্য করেন, সোশ্যাল মিডিয়ায় ‘পুকি’ ধরনের শব্দ ব্যবহারের প্রসঙ্গ টেনে রাজনৈতিক নেতৃত্বকে এ ধরনের আচরণ থেকে বেরিয়ে এসে বাস্তব রাজনৈতিক দায়িত্ব পালনের দিকে মনোযোগী হওয়া উচিত।

তিনি বলেন, “আমরা আমাদের প্রধানমন্ত্রীকে ‘পুকি’ হিসেবে দেখতে চাই না। আমরা চাই তিনি একজন রাজনৈতিকভাবে সক্রিয় ও দিকনির্দেশনামূলক নেতা হিসেবে ভূমিকা রাখুন।”

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, দেশের মূলধারার গণমাধ্যমে মালিকানা ও দলীয় পরিবর্তনের কারণে মানুষের আস্থার সংকট তৈরি হচ্ছে, ফলে মানুষ বিকল্প গণমাধ্যমের দিকে ঝুঁকছে। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের সময় বিকল্প গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে গণমাধ্যম ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের আইনি জটিলতা তৈরি হয়েছে। তার মতে, যথাযথ আইনি কাঠামো না থাকায় মানবাধিকার বাস্তবায়নও ব্যাহত হচ্ছে।

আসিফ মাহমুদ মানবাধিকারকে সার্বজনীন ও অবিচ্ছেদ্য উল্লেখ করে বলেন, রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রে এটি যথাযথভাবে প্রয়োগ করা যাচ্ছে না।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

৭ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom