জাতীয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে শ্রমবাজার পুনরায় চালুর আশা

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে শ্রমবাজার পুনরায় চালুর আশা

দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফর একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য কার্যত বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকার কূটনৈতিক পর্যায়ে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। পরে ২৩ থেকে ২৬ জুন চীন সফরে যাওয়ার কথা রয়েছে। কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে থাইল্যান্ডসহ প্রায় ১৮টি দেশের সঙ্গে শ্রমবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রস্তাব সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে এবং বর্তমানে স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ও আধা-দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগিয়ে নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান বাজার সম্প্রসারণে কাজ করছে।

রাশিয়ায় কর্মী পাঠানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বিশেষ সতর্কতার কথা উল্লেখ করেন। সম্প্রতি কর্মসংস্থানের উদ্দেশ্যে রাশিয়ায় যাওয়া কিছু বাংলাদেশি দেশটির চলমান যুদ্ধ পরিস্থিতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে বলে জানান তিনি।

নুরুল হক বলেন, রাশিয়ায় যারা কর্মসংস্থানের জন্য যাবেন, তারা যেন কোনোভাবেই যুদ্ধ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতে দূতাবাস ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কঠোর যাচাই-বাছাই করবে। শুধুমাত্র বৈধ ওয়ার্ক পারমিট এবং কর্মসংস্থান ভিসার ভিত্তিতেই কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে রাশিয়ায় তিন থেকে চার লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। দেশটিতে যুদ্ধ পরিস্থিতির কারণে শ্রমঘাটতি তৈরি হওয়ায় বিভিন্ন খাতে বিদেশি কর্মীর চাহিদা বৃদ্ধি পেয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ায় যাওয়া কিছু বাংলাদেশিকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের এবং লাইসেন্স স্থগিত করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু অনিয়মের কারণে পুরো শ্রমবাজার বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। বরং স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বৈধ প্রক্রিয়ায় বিদেশগামী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ থেকে ১২ লাখ কর্মী বিদেশে গেলেও তাদের মধ্যে অল্পসংখ্যক ব্যক্তি প্রতারণা বা ভিসাজনিত সমস্যার মুখোমুখি হন বলে উল্লেখ করেন তিনি। এসব ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কল্যাণ বোর্ড ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে থাকে।

বিশ্লেষকরা মনে করেন, বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান বাজারগুলো পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হলে হাজার হাজার বাংলাদেশি কর্মীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের বৈদেশিক মুদ্রার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তবে শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি কর্মীদের নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপরও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

৭ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

১২ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

১৩ ঘন্টা আগে


ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না

পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom