প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শনিবার (১৯ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রোববার রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রজ্ঞাপনের অনুলিপি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. রাশেদ খাঁনকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে-যেটি আগে ঘটে-পর্যন্ত কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
নিয়োগ-পরবর্তী প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।”
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আস্থার সঙ্গে পালন করতে পারি, সে জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।”
তিনি নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন।
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...
৩ ঘন্টা আগে
সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদান ইরানবিরোধী নয়: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং হুথি বিদ্রোহীদের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি করা।রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা...
৪ ঘন্টা আগে
আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল
বর্তমান সরকার দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “আমাদের...
৫ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ...
৫ ঘন্টা আগে
