জাতীয়

প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা

ছবি: সংগৃহীত


টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এতে বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিশুর পড়াশোনা। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বিদ্যালয়টি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় আবারও শিক্ষার আলো ফিরতে শুরু করেছে দুর্গম ওই পাহাড়ি জনপদে।

আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ে অবস্থিত সাকহ্লানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০২২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। পাঠদানের পাশাপাশি এখানে আবাসিক ব্যবস্থাও ছিল।

জানা গেছে, গত জুলাই মাসের প্রথম দিকে টানা ভারী বৃষ্টিতে বিদ্যালয়ের ভবনটি সম্পূর্ণ ভেঙে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় শ্রেণি কার্যক্রম। দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে পুনর্নির্মাণ

বিদ্যালয়টি ভেঙে পড়ার বিষয়টি আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও কলেজ শিক্ষক মো. নূরুল ছাফার নজরে আসে। পরে তিনি মুঠোফোনে বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে জানান।

বিষয়টি জানার পর দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বিদ্যালয়টি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবান জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি আলীকদম উপজেলা প্রশাসনের কাছে পৌঁছায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলমের তত্ত্বাবধানে বিদ্যালয় ও হোস্টেল পুনর্নির্মাণের কাজ শুরু হয়।

ব্যয় হবে প্রায় ১০ লাখ টাকা

জানা গেছে, বিদ্যালয় ও হোস্টেল পুনর্নির্মাণে আনুমানিক ১০ লাখ টাকা ব্যয় হবে। গত ২৩ জুলাই নির্মাণকাজ শুরু হয়েছে। ইতোমধ্যে কাজের প্রায় ২০ শতাংশ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

নতুন ভবনটি পাহাড়ি স্থাপত্যের আদলে নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে আবারও বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফিরতে পারবে দুর্গম এলাকার শিক্ষার্থীরা।

‘স্কুলটি ছিল একমাত্র আশার জায়গা’

নয়াপাড়ার বাসিন্দা চাই হ্লা মং মারমা বলেন, দুর্গম এলাকার স্কুলটি বৃষ্টিতে ভেঙে যাওয়ায় ছেলে-মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছিল। তারা ভেবেছিলেন, হয়তো আর স্কুলটি হবে না। কিন্তু সরকার দ্রুত স্কুলঘর নির্মাণের উদ্যোগ নেওয়ায় তারা খুশি।

পাড়া কারবারি (পাহাড়ি গ্রামপ্রধান) দমলয় মুরুং বলেন, সেখানে চারটি গ্রামের মানুষ বসবাস করেন। শিশুদের পড়াশোনার জন্য ওই বিদ্যালয়টিই ছিল একমাত্র আশার জায়গা। বৃষ্টিতে স্কুলটি ভেঙে যাওয়ার পর তারা খুব কষ্ট পেয়েছিলেন। এখন আবার স্কুলটি গড়ে ওঠায় সন্তানদের স্বপ্নও ফিরে এসেছে।

‘একটি স্কুল পুনর্নির্মাণ মানে একটি প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা’

আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নূরুল ছাফা বলেন, তাদের লক্ষ্য ছিল কোনো রাজনৈতিক পরিচয় নয়, দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা।

তিনি বলেন, একটি স্কুল পুনর্নির্মাণ মানে শুধু একটি ভবন তৈরি করা নয়; এর মাধ্যমে একটি প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীদের শিক্ষা ও দক্ষতার ওপর ভর করেই দেশ এগিয়ে যাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গর্ডেন ত্রিপুরা বলেন, প্রবল বৃষ্টিপাতে বিদ্যালয়টি ভেঙে পড়ায় শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

আলীকদমের সমাজকর্মী ইসমাইল হাসান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ সবসময়ই চ্যালেঞ্জের। তার ওপর প্রাকৃতিক দুর্যোগে পুরো স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। দ্রুত প্রশাসনিক উদ্যোগে পুনর্নির্মাণ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ করে শিক্ষার্থীদের দ্রুত স্বাভাবিক পাঠদানের পরিবেশ ফিরিয়ে দেওয়াই তাদের লক্ষ্য।

নতুন ভবনের কাজ শেষ হলে দুর্গম পাহাড়ের ঢালে আবারও মুখর হবে শিশুদের কোলাহল। দীর্ঘ নীরবতার পর সাকহ্লানপাড়া বিদ্যালয়ে ফের বেজে উঠবে স্কুলের ঘণ্টা।


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

২ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

৭ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

৮ ঘন্টা আগে


ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না

পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom