জাতীয়

পরনির্ভরতা থেকে দ্রুত বের হতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


পরনির্ভরতা থেকে দ্রুত বের হতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসার কোনো বিকল্প নেই। তিনি নতুন বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে উল্লেখ করেন।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) গ্র্যাজুয়েশন সভা শেষে বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিবের তথ্যমতে, প্রধান উপদেষ্টা জাতি হিসেবে 'দাসত্ব থেকে মুক্তি' এবং 'দেশের অগ্রগতিতে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর' ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি আরও জানান যে, প্রধান উপদেষ্টা এলডিসি গ্র্যাজুয়েশনের এই সভার সভাপতিত্ব করেন। জাতিসংঘ চলতি মাসে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে তাদের অ্যাসেসমেন্ট করবে এবং আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে জানানো হবে।

প্রেস সচিব আরও জানান, দেশে চালের দাম কমতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা আগামী ১২ অক্টোবর ওয়ার্ল্ড ফুডের গ্লোবাল মিটিংয়ে যোগ দিতে রোম সফরে যাবেন। এই সময়ে নয়টি লিজিং কোম্পানি বাতিল করার সিদ্ধান্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন, বিগত শেখ হাসিনার সরকারের আমলে ব্যাংকগুলো যেভাবে খালি করা হয়েছে, সে কারণে ব্যাংক খাতের তেমন উন্নতি হয়নি।

ভিসা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে তিনি জানান, কিছু জায়গায় জটিলতা বিদ্যমান থাকায় প্রধান উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর সমাধানে নির্দেশনা দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, ভিসার জটিলতা মূলত বিগত সরকারের আমলের কারণে তৈরি হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্যা সমাধানে কাজ করছে।

প্রেস সচিব মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার তথ্যও দেন। তিনি জানান, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এছাড়া, আইসিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা দেশে দক্ষ জনশক্তি তৈরির ওপর জোর দিয়েছেন বলে প্রেস সচিব জানান। তিনি উল্লেখ করেন যে, দেশের বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে অতিরিক্ত বিবিএ গ্র্যাজুয়েট তৈরি করছে, কিন্তু এই সময়ে দেশের জন্য বিজ্ঞানসম্মত জনবল বেশি দরকার।


খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল

দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...

১ ঘন্টা আগে


বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...

১ ঘন্টা আগে


রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...

২ ঘন্টা আগে


জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom