আন্তর্জাতিক

প্রশ্নফাঁস ইস্যুতে আবারও মধ্যরাতে ভিডিও বার্তা মোদির, তরুণদের সমর্থনের জন্য জানালেন ধন্যবাদ

আন্তর্জাতিক ডেস্ক

১০ দিন আগে


প্রশ্নফাঁস ইস্যুতে আবারও মধ্যরাতে ভিডিও বার্তা মোদির, তরুণদের সমর্থনের জন্য জানালেন ধন্যবাদ

ছবি: সংগৃহীত


মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত আগের ভিডিও বার্তার পর আবারও মধ্যরাতে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে আগের বক্তব্যে সাড়া দেওয়ায় দেশের শিক্ষার্থী ও তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় মোদি বলেন, তার বক্তব্যে তরুণরা যেভাবে ইতিবাচক মতামত ও গঠনমূলক পরামর্শ দিয়েছেন, তা তাকে উৎসাহিত করেছে।

ভিডিওতে তিনি বলেন, “বন্ধুরা, ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে এবং আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক।”

ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তাতেও প্রধানমন্ত্রী লেখেন, “গতকালের (২৩ জুলাই) ভিডিওটি দেখে মূল্যবান পরামর্শ পাঠানো সব তরুণকে ধন্যবাদ।”

এর একদিন আগে প্রকাশিত ভিডিও বার্তায় মোদি প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আরও কঠোর আইন প্রণয়নের ঘোষণা দেন। সাম্প্রতিক নিট (NEET) পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দেশজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এ উদ্যোগের কথা জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দেওয়া ওই বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন আইন প্রণয়নের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে। সরকারের লক্ষ্য আগামী সপ্তাহেই বিলটি সংসদে উপস্থাপন ও পাসের চেষ্টা করা।

মোদি বলেন, “আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য এটি অত্যন্ত কষ্টের।”

তিনি জানান, গত আড়াই মাসে সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং গত ১৯ জুলাই তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবিত আইন সংসদে উত্থাপন করা হবে।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

২ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

৬ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

২০ ঘন্টা আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom