প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনের মুখে ভারতের উচ্চশিক্ষা সচিব বদলি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও জবাবদিহিতার দাবির মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে। উচ্চশিক্ষা বিভাগের সচিব ভিনীত জোশীকে সরিয়ে তার স্থলে ১৯৯৪ ব্যাচের আইএএস কর্মকর্তা নরেশ পাল গ্যাংওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা ভিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে টি. কে. অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদাসীনতা ও প্রশাসনিক গাফিলতির অভিযোগের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন উচ্চশিক্ষা সচিব নরেশ পাল গ্যাংওয়ার এর আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজস্থানের শিক্ষা সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, অপসারিত ভিনীত জোশী এর আগে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর প্রথম মহাপরিচালক এবং সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বে চলমান আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক ভিডিও বার্তায় জানিয়েছেন, বিষয়টি নিয়ে শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং আগামী সপ্তাহে সংসদে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে একটি বিল উত্থাপনের চেষ্টা করবে সরকার।
সূত্র: এনডিটিভি
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১৬ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
