প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: দুঃখ প্রকাশ প্রেস সচিবের
অনলাইন ডেস্ক
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে গভীর দুঃখপ্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাবেক একজন সাংবাদিক হিসেবে এই ঘটনায় নিজেকে ‘লজ্জিত’ বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লেখেন,
“সাবেক একজন সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি—আমি দুঃখিত।”
পোস্টে তিনি উল্লেখ করেন, ঘটনার রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর ভবনের ভেতরে আটকে পড়া সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বারবার সহায়তার জন্য ফোন পেয়েছেন। তিনি লেখেন,
“তাদের অসহায় কণ্ঠ আজও আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি সাহায্য জোগাড়ের সর্বোচ্চ চেষ্টা করেছি—সংশ্লিষ্ট সবাইকে ফোন করেছি, সহায়তা পৌঁছাতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা সময়মতো সম্ভব হয়নি।”
প্রেস সচিব আরও জানান, ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিক নিরাপদে উদ্ধার হয়েছেন—এমন নিশ্চিত হওয়ার পর তিনি ঘুমাতে যান। তবে ততক্ষণে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম ভয়াবহ সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।
এই ঘটনায় গভীর লজ্জাবোধের কথা জানিয়ে শফিকুল আলম লেখেন,
“আমি জানি না কোন ভাষায় এই ক্ষতির সান্ত্বনা দেওয়া যায়। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলতে পারি—আমি লজ্জিত। মনে হচ্ছে, যদি পারতাম, লজ্জায় নিজেকে মাটির নিচে চাপা দিতাম।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত আনুমানিক ১২টার দিকে একদল জনতা প্রথমে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে এবং পরে দ্য ডেইলি স্টারের ভবনে হামলা চালায়। এ সময় ভবন দুটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে সংবাদপত্র দুটির বহু সাংবাদিক সেখানে আটকা পড়েন।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভবনের সামনে বিক্ষোভকারীদের একটি অংশের বাধার মুখে পড়েন ইংরেজি দৈনিক নিউ এইজ-এর সম্পাদক নূরুল কবীর।
ঘটনাটি দেশজুড়ে সাংবাদিক মহল ও নাগরিক সমাজে তীব্র উদ্বেগ ও নিন্দার সৃষ্টি করেছে।
জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী জুলাই। এই মাস জাতিকে স্মরণ করিয়ে দেয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে...
৪২ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।জুলাই গণঅভ্যুত্থানে...
৪৬ মিনিট আগে
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
আজ ৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার টানা আন্দোলন, আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন।জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে...
৪৯ মিনিট আগে
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...
১২ ঘন্টা আগে
