রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

ছবি: সংগৃহীত


প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে সরকারি দল বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগান সামনে রেখে কর্মসূচি ঘোষণা করা হয়।

২৮ ফেব্রুয়ারি সমাবেশ ও ইফতার

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।

দলটির ঘোষিত আদর্শ ‘বিপ্লব, বিকল্প, বিনির্মাণ’ ধারণ করে ২৮ ফেব্রুয়ারি জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী, অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা নেতাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত এক বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।

বিভাগভিত্তিক কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগভিত্তিক ইফতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী-

  • ২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম

  • ৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা

  • ৪ মার্চ (১৪ রমজান): সিলেট

  • ৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ

  • ৬ মার্চ (১৬ রমজান): ঢাকা

  • ৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর

  • ৮ মার্চ (১৮ রমজান): বরিশাল

  • ৯ মার্চ (১৯ রমজান): খুলনা

  • ১০ মার্চ (২০ রমজান): রাজশাহী

  • ১১ মার্চ (২১ রমজান): রংপুর

এরপর ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে পৃথক কর্মসূচি পালন করা হবে।

গণভোট ইস্যুতে অবস্থান

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো পথ নেই। তার ভাষ্য, বিএনপি যদি আবার ‘ফ্যাসিবাদের পথে’ হাঁটতে চায়, জনগণ তা প্রতিহত করবে।

অনুষ্ঠানে আরিফুল ইসলাম আদীব আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক। জোটভুক্ত দলগুলো এ প্রস্তাবের পক্ষে থাকবে বলে তারা আশা করছেন।

এক বছর পূর্তি উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও চিত্রপ্রদর্শনীর মাধ্যমে সাংগঠনিক শক্তি আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির নেতারা।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

৮ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১৬ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১৬ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom