প্রত্যেক সংসদীয় আসনের জন্য বরাদ্দ অর্থ শতভাগ জনগণের কল্যাণে ব্যয় করা হবে
অনলাইন ডেস্ক
নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আ্রমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। ছবি: সংগৃহীত
নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, “গত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা পরিকল্পিতভাবে ও ‘যোগ্যতার সাথে’ দুর্নীতি করেছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি করবে না এবং কাউকেও দুর্নীতি করতে দেবে না। প্রতিটি সংসদীয় আসনের উন্নয়ন বরাদ্দ শতভাগ জনগণের কল্যাণে ব্যয় করা হবে।”
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নীলফামারীর ডোমার আইডিয়াল একাডেমির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার সঞ্চালনা করেন ডোমার উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সোহেল রানা এবং সভাপতিত্ব করেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাকিম।
মাওলানা আব্দুস সাত্তার বলেন, “জামায়াতে ইসলামী কখনোই রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে জনগণের মাঝে একটি বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যতক্ষণ পর্যন্ত কোনো দল রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় না যায়, ততক্ষণ তাদের সক্ষমতা মূল্যায়ন করা যায় না। যেমন, কোনো শিক্ষক যদি কখনো প্রধান শিক্ষকের দায়িত্ব পালন না করে, তার ক্ষমতা আগেই বলা যায় না। তাই জামায়াতে ইসলামীকে অন্তত একবার সুযোগ দিয়ে দেখা দরকার।”
তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং প্রতিটি সংসদীয় আসনের জন্য বরাদ্দ অর্থ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার মাধ্যমে জনগণের কল্যাণে ব্যয় হবে।
মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ হিসেবে আপনাদের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হতে হবে না। আপনাদের কাজ হবে রাষ্ট্র ও জাতির প্রত্যাশা পূরণ করা। এই জাতি যেন আর কোনোভাবে বিপর্যস্ত না হয়—সেদিক থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করা জরুরি।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুজিবুর রহমান, ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডিমলা উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডোমার উপজেলা কর্মপরিষদের সদস্য হাফেজ আব্দুল হক। এছাড়া ডোমার প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও ডোমার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি) কে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিত ভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।এর আগে বুধবার,একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও
১ ঘন্টা আগে
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
২২ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
