সারাদেশ

পুরোনো কায়দায় চলছে হকার উচ্ছেদ

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


পুরোনো কায়দায় চলছে হকার উচ্ছেদ

ছবি: সংগৃহীত


রাজধানীতে হকার উচ্ছেদ কার্যক্রম আবারও পুরোনো চক্রে ঘুরপাক খাচ্ছে। সিটি করপোরেশনের ধারাবাহিক অভিযানে কিছুদিনের জন্য ফুটপাত ও সড়ক হকারমুক্ত থাকলেও অল্প সময়ের মধ্যেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে পরিস্থিতি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-উভয় এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর অভিযান চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে হকার উচ্ছেদ করলেও কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও ফুটপাত দখল করে বসছেন তারা।

মিরপুর, আগারগাঁও, গুলিস্তান, পল্টন, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, হকাররা আগের মতোই ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা করছেন। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই রাজধানীতে ‘উচ্ছেদ–ফিরে আসা’-এই চক্র চলমান। অতীতে বিভিন্ন মেয়র ও প্রশাসকের আমলেও একই ধারা অব্যাহত ছিল। নীতিমালা ও পুনর্বাসনের অভাবে এ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

হকার নেতাদের দাবি, জীবিকার তাগিদেই তারা বারবার ফিরে আসছেন। তাদের জন্য নির্দিষ্ট জায়গা, পরিচয়পত্র এবং আইনি কাঠামো না থাকায় উচ্ছেদ কার্যক্রম কার্যকর হচ্ছে না।

এদিকে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, হকার সমস্যা সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ করে হকারদের বসার সুযোগ দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, সমন্বিত নীতিমালা, পুনর্বাসন এবং কঠোর তদারকি ছাড়া রাজধানীর হকার সমস্যা থেকে মুক্তি পাওয়া কঠিন।


পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই
পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে...

৪ দিন আগে


বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য

১২ দিন আগে


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

১৪ দিন আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

১৮ দিন আগে

Dr.Mahfuzul Alom