পুরনো সার ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগের উদ্যোগ সংসদে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে সার সরবরাহ ব্যবস্থায় সংস্কারের ইঙ্গিত দিয়ে পুরনো ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার অনির্ধারিত আলোচনায় বিষয়টি উত্থাপনের পর তিনি বলেন, সংসদের সর্বসম্মত সমর্থন থাকলে সরকার দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে।
এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম ফ্লোর নিয়ে অভিযোগ করেন, আগের সরকারের সময় নিয়োগ পাওয়া অনেক সার ডিলার এখনো বহাল রয়েছেন এবং তারা যথাযথভাবে সার উত্তোলন করছেন না। তার দাবি, এসব ডিলার ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন, যার ফলে কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না।
তিনি সংসদের পক্ষ থেকে পুরনো ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগের আহ্বান জানান, যাতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয় এবং কৃষকরা সরাসরি উপকৃত হন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তার বক্তব্যে সমর্থন জানান।
জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংসদের সম্মিলিত মতামত থাকলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে সার সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
বিশ্লেষকদের মতে, সার সরবরাহে ডিলার নিয়োগ ও তদারকি ব্যবস্থায় পরিবর্তন আনা হলে বাজারে কৃত্রিম সংকট কমতে পারে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
৩ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
১২ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১৭ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১৮ ঘন্টা আগে
