রাজধানীর বাজারে ডিমের দাম বাড়ল, মাছের বাজারেও স্বস্তি নেই
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর খুচরা বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অধিকাংশ মাছের দাম তুলনামূলক বেশি থাকায় ক্রেতাদের ভোগান্তি অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে ফার্মের ব্রাউন ডিম প্রতি ডজন ১৩৫ টাকা এবং সাদা ডিম ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে একই ডিমের দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে।
মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম কেজিপ্রতি এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা।
মাছের বাজারে বিভিন্ন প্রজাতির মাছের দাম এখনও বেশ চড়া। বাজারে চিংড়ি প্রতি কেজি ৬০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
ইলিশের দামও উচ্চ পর্যায়ে রয়েছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়।
তবে চাষের কিছু মাছের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৩0 টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা এবং চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।
রায়েরবাজারের ক্রেতা রমিজ উদ্দিন বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা মাছের দামও কম নয়। পাঙাশের দাম ২০০ টাকার নিচে নেই। ব্রয়লার মুরগিও ১৮৫ টাকা কেজি হওয়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে।
মাছ ব্যবসায়ী মুকুল বলেন, মাছের দাম দিনে কয়েকবার পরিবর্তন হতে পারে। তবে গত কয়েক মাস ধরে বাজারে বড় ধরনের মূল্য পরিবর্তন হয়নি। তিনি জানান, চিংড়ি, রূপচাঁদা, শোল ও বড় আকারের রুইয়ের মতো মাছের দাম বরাবরই বেশি থাকে, কারণ এসব মাছ মূলত উচ্চ ক্রয়ক্ষমতার ক্রেতারাই কিনে থাকেন।
ডিম ব্যবসায়ী মাসুম বলেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও প্রতি ডজনে প্রায় ১০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ব্রাউন ডিম ১৩৫ টাকা এবং সাদা ডিম ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
৭ ঘন্টা আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
১ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৫ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
