রাজধানীতে ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তায় ২৫ হাজার পুলিশ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য। নির্বাচনের দিন রাজধানীর চারটি স্থানে কন্ট্রোল রুম স্থাপন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে তিনজন এবং সাধারণ ভোটকেন্দ্রে দুইজন করে অস্ত্রসহ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সারা দেশে থাকা ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রকে নিরাপত্তা ঝুঁকির বিবেচনায় দুই ভাগে ভাগ করা হয়েছে—গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র। এর মধ্যে ঢাকা মহানগরে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৮২৮টি এবং সাধারণ কেন্দ্র রয়েছে ৩০৩টি।
নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন এবং সাধারণ কেন্দ্রগুলোতে দুজন করে পুলিশ সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। একাধিক কেন্দ্র নিয়ে গঠিত কোনো ভেন্যুতে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত প্রতিটি পুলিশ সদস্যের কাছেই আগ্নেয়াস্ত্র থাকবে।
পুলিশের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ১০ জন আনসার সদস্য এবং একজন সহকারী সেকশন কমান্ডার পদমর্যাদার আনসার সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন করে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডিএমপির আটটি অপরাধ বিভাগ ও ট্রাফিক বিভাগের উপকমিশনারসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে র্যাবের একজন প্রতিনিধিও অংশ নেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন, দায়িত্ব পালনে প্রয়োজনীয় যানবাহনের সংখ্যা এবং সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, জাতীয় নির্বাচনে ঢাকা মহানগরের ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের বড় একটি অংশ ঢাকায় অবস্থান করবেন। পাশাপাশি দেশি-বিদেশি গণমাধ্যমের উপস্থিতিও রাজধানীতেই বেশি থাকবে। ফলে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে কি না—এর মূল্যায়নে ঢাকার ভোটকেন্দ্রগুলো বিশেষ গুরুত্ব বহন করে।
নির্বাচনী সামগ্রী সংরক্ষণ ও পরিবহনের জন্য ঢাকার ১৫টি স্থানে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম রাখা হবে। ভোটের দিন এসব স্থান থেকে কেন্দ্রগুলোতে সামগ্রী পাঠানো হবে এবং ভোটগ্রহণ শেষে আবার ফিরিয়ে আনা হবে। এই কাজসহ পুলিশ সদস্যদের কেন্দ্র আনা-নেওয়ার জন্য প্রায় তিন হাজার যানবাহন রিকুইজেশন করা হবে।
নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে।
ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবে র্যাব। ডিএমপির প্রতিটি অপরাধ বিভাগে র্যাবের ছয়টি করে দল মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাত দিন মাঠে থাকবেন। আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ড দায়িত্ব পালন করবে। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় চারটি কন্ট্রোল রুম স্থাপন করা হবে রাজারবাগ পুলিশ লাইনস, মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট কার্যালয়, গুলশান কূটনৈতিক এলাকার ডিএমপি কার্যালয় এবং উত্তরা এলাকায়। পাশাপাশি ডিএমপির আটটি অপরাধ বিভাগে থাকবে আটটি সাব-কন্ট্রোল রুম।
ডিএমপি সূত্র জানিয়েছে, সমন্বিত এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাজধানীতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...
১ ঘন্টা আগে
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...
৪ ঘন্টা আগে
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....
৫ ঘন্টা আগে
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...
৬ ঘন্টা আগে
