রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৮৩ মামলা
অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুই দিনে ২ হাজার ৪৮৩টি মামলা করেছে।
শনিবার (২২ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ও শুক্রবার (২১ নভেম্বর) ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে এসব মামলা করে।
বিভাগভিত্তিক মামলার সংখ্যাঃ
- ট্রাফিক-মতিঝিল বিভাগ:
৩৫ বাস, ৭ ট্রাক, ২৮ কাভার্ড ভ্যান, ৮৯ সিএনজি, ২৬৩ মোটরসাইকেল—মোট ৫১১ মামলা। - ট্রাফিক-ওয়ারী বিভাগ:
১৯ বাস, ১৯ ট্রাক, ২৬ কাভার্ডভ্যান, ১৫ সিএনজি, ৮০ মোটরসাইকেল—মোট ১৯৭ মামলা। - ট্রাফিক-তেজগাঁও বিভাগ:
৬ বাস, ৩ ট্রাক, ১৭ কাভার্ডভ্যান, ৫২ সিএনজি, ১৮৮ মোটরসাইকেল—মোট ৩২৮ মামলা। - ট্রাফিক-মিরপুর বিভাগ:
৯ বাস, ১০ ট্রাক, ৮ কাভার্ডভ্যান, ১৭ সিএনজি, ১১৯ মোটরসাইকেল—মোট ২১১ মামলা। - ট্রাফিক-গুলশান বিভাগ:
৩৩ বাস, ৪ ট্রাক, ৫ কাভার্ডভ্যান, ১৭ সিএনজি, ২২২ মোটরসাইকেল—মোট ৪৩৪ মামলা। - ট্রাফিক-উত্তরা বিভাগ:
৩৭ বাস, ১৮ ট্রাক, ১১ কাভার্ডভ্যান, ৭৩ সিএনজি, ১২৯ মোটরসাইকেল—মোট ৩৭৬ মামলা। - ট্রাফিক-রমনা বিভাগ:
৮ বাস, ১০ কাভার্ডভ্যান, ১৬ সিএনজি, ৮৮ মোটরসাইকেল—মোট ১৮০ মামলা। - ট্রাফিক-লালবাগ বিভাগ:
৯ বাস, ৮ ট্রাক, ৩ কাভার্ডভ্যান, ২৫ সিএনজি, ১৫৭ মোটরসাইকেল—মোট ২৪৬ মামলা।
গাড়ি ডাম্পিং ও রেকার
অভিযান চলাকালে মোট ৫৭০টি গাড়ি ডাম্পিং এবং ১৮১টি গাড়ি রেকার করা হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...
১৯ ঘন্টা আগে
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...
১ দিন আগে
জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে-আইনমন্ত্রী
জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের (অর্ডিন্যান্স) মধ্যে অধিকাংশই সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলো সংবিধান সংশোধন কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। শুক্রবার (৩১...
২ দিন আগে
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।...
৩ দিন আগে
