রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা আরও বেড়েছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এতে সিএনজিচালিত যানবাহনের চালক ও মালিকদের পাশাপাশি বাসাবাড়ির গ্রাহকরাও চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে তীব্র গ্যাস সংকট। অনেক স্টেশনে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। আবার যেসব স্টেশনে সামান্য গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে, সেখানে ভোর থেকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অনেক চালক দীর্ঘ সময় অপেক্ষা করেও মাত্র ২০ থেকে ৫০ টাকার গ্যাস পাচ্ছেন বলে জানা গেছে।
গ্যাসের সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের চালকরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস না পাওয়ায় অনেক চালককে বাড়তি সময় নষ্ট করতে হচ্ছে। এর প্রভাব পড়ছে তাদের দৈনিক আয় ও যাত্রী পরিবহন ব্যবস্থায়।
শুধু ফিলিং স্টেশন নয়, রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকাতেও গ্যাসের চাপ কমে গেছে। দিনের বেশিরভাগ সময় অনেক বাসাবাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথাও চুলা জ্বললেও চাপ এত কম যে রান্না করা সম্ভব হচ্ছে না। আবার কোনো কোনো এলাকায় দীর্ঘ সময় ধরে গ্যাস একেবারেই মিলছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।
এর আগে বুধবারও রাজধানীর মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের সংকট দেখা গিয়েছিল। কোথাও স্টেশন বন্ধ রাখা হয়, আবার কোথাও গ্যাসের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
গ্যাসের স্বাভাবিক সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর পরিবহন ব্যবস্থা ও নগরজীবনে এর প্রভাব ক্রমেই বাড়ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো
৩ ঘন্টা আগে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৬ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৯ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
