রাজনীতি

রাজনীতিতে আসার পর চাপের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


রাজনীতিতে আসার পর চাপের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির

ছবি: সংগৃহীত


আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি রাজনীতিতে যোগ দেওয়ার পর নানা ধরনের চাপের মুখে পড়ার অভিযোগ তুলেছেন। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন।

সোমবার (২৭ এপ্রিল) নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে কাফি বলেন, এনসিপিতে যোগ দেওয়ার পর থেকেই ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার দাবি, যে বাসায় তিনি প্রায় দুই বছর ধরে ভাড়া থাকছেন, সেখান থেকে তাকে সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি তিনি যে প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, সেই চুক্তিও হঠাৎ বাতিল করা হয়েছে।

কাফির ভাষায়, রাজনীতিতে যুক্ত হওয়ার পর অল্প সময়েই তাকে “দুটি বড় ত্যাগ” স্বীকার করতে হয়েছে। তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের সঙ্গে থাকলে হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।

তবে তার এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। ট্রাভেল প্রতিষ্ঠান Travel Next BD-এর সিইও শাহরিয়ার হোসেন জানান, আর্থিক চ্যালেঞ্জের কারণে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করা হয়েছে, এর সঙ্গে কোনো রাজনৈতিক চাপ জড়িত নয়।

একইভাবে ফ্ল্যাট মালিক তৃষা আক্তার বলেন, তাকে বাসা ছাড়ার কোনো আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি। তবে ভবনের অন্যান্য বাসিন্দারা রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ভবিষ্যতে মানুষের আনাগোনা বাড়তে পারে-এমন উদ্বেগ প্রকাশ করেছেন।

এত কিছুর পরও কাফি জানিয়েছেন, তিনি পিছিয়ে যাবেন না। বরং এটিকে জীবনের একটি পরীক্ষা হিসেবে দেখছেন এবং সামনে আরও ভালো কিছু আশা করছেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন তিনি।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৬ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২২ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

২৩ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom