বিনোদন

‘রাকা’য় আল্লু অর্জুনের সঙ্গে উইল স্মিথ!

বিনোদন ডেস্ক

১ মাস আগে


‘রাকা’য় আল্লু অর্জুনের সঙ্গে উইল স্মিথ!

ছবি: সংগৃহীত


‘পুষ্পা’ সিরিজের সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে ব্যস্ত তেলুগু তারকা আল্লু অর্জুন। ‘জওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় নির্মিতব্য সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘রাকা’ নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বড় বাজেটের এই সিনেমায় হলিউডের টেকনিশিয়ানদের পাশাপাশি এবার অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ যুক্ত হতে পারেন বলে গুঞ্জন উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য উইল স্মিথের সঙ্গে আলোচনা চলছে।

প্রতিবেদন অনুযায়ী, সবকিছু চূড়ান্ত হলে বিদেশের কোনো লোকেশনে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে পারেন উইল স্মিথ। এমনকি তার চরিত্রের জন্য আলাদা পোশাকও প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেছে সূত্রটি। তবে এখন পর্যন্ত ‘রাকা’ টিম কিংবা উইল স্মিথের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে সিনেমাটিতে বলিউড সুপারস্টার শাহরুখ খানও অভিনয় করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে, ‘কিং’ সিনেমার কাজ শেষ করে সেপ্টেম্বরের দিকে ‘রাকা’র শুটিংয়ে যোগ দিতে পারেন তিনি।

‘রাকা’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। সেখানে আল্লু অর্জুনকে ভিন্নধর্মী এক চরিত্রে দেখা গেছে। তার মুখ মানুষের মতো হলেও হাত ও নখে অদ্ভুত প্রাণীর বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। প্রযোজনায় রয়েছে সান পিকচার্স। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৬ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom