রাকসু নির্বাচন পেছানোয় ছাত্রশিবিরের প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনের পর রাকসু কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জোহা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে ছাত্রশিবির নেতারা জানান, তারা নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এর আগে রাত ৯টায় রাকসু নির্বাচন পেছানোর প্রতিক্রিয়ায় রাকসু কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির। তারা অভিযোগ করেন যে, একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতেই রাকসু নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন করা হচ্ছে।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, রাকসু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আমরা মানি না। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই কমিশন বারবার এমন সিদ্ধান্ত নিচ্ছে। আগামী ১৬ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও সেটিও যে পরিবর্তন হবে না, তা নিয়েও সন্দেহ রয়েছে। আমরা নির্বাচন কমিশনের এই একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।
রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসু নির্বাচনে তাদের সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এর আগেও একাধিকবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ছাত্রদলকে সুবিধা দিতে মনোনয়ন ফরম বিতরণের সময়সীমাও বাড়ানো হয়েছিল। তিনি আরও বলেন, “আজও ছাত্রদলের অবস্থান বিবেচনায় নিয়েই নির্বাচন পেছানো হয়েছে।”
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন পেছানো হয়েছে। রাকসু নির্বাচন পরিচালনার জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্রয়োজন। পোষ্য কোটা ইস্যুতে শাটডাউন থাকায় তাদের কাজে বাধা এসেছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ১৬ অক্টোবর উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং
বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ...
৫৫ মিনিট আগে
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...
৩ দিন আগে
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,
৩ দিন আগে
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...
৩ দিন আগে
