রামিসা হত্যা মামলার বিচার পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সালাহউদ্দিন আহমদ। তবে তিনি স্পষ্ট করেন, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা সমাজে মূল্যবোধের অবক্ষয়ের ইঙ্গিত বহন করে। তার মতে, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা কমে যাওয়া এবং “অপসংস্কৃতির প্রভাব” সমাজে সহিংসতা ও যৌন অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।
তিনি বলেন, “সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত আইনি ব্যবস্থা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা। গত কয়েক মাসে এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে আমরা সফল হয়েছি।”
মন্ত্রী জানান, রামিসা হত্যা মামলার প্রধান আসামিকে ঘটনার সাত ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় এবং এক দিনের মধ্যে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তার স্ত্রীকেও সহযোগী হিসেবে উল্লেখ করায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্টও হাতে এসেছে। সব আলামত ও নথিপত্র একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং তা আদালতে জমা দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের ছুটির মধ্যেও মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, শিশু ধর্ষণ ও হত্যার মতো আলোচিত ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার জনমনে আস্থা তৈরি করতে সহায়ক হলেও, একই সঙ্গে ন্যায়বিচারের স্বচ্ছতা, সুষ্ঠু প্রক্রিয়া এবং প্রমাণভিত্তিক বিচার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৯ মিনিট আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১২ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...
২ দিন আগে
