রামিসা হত্যা মামলার চার্জশিট ঈদের আগেই- আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা–এর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার চার্জশিট দ্রুততম সময়ের মধ্যে দাখিল করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, ডিএনএ পরীক্ষার ফলাফল পেতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তিনি বলেন, “ডিএনএ টেস্ট ছাড়া চার্জশিট দিলে বড় ধরনের ভুল হওয়ার আশঙ্কা থাকে। তাই সব ধরনের আইনি ও বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করেই অভিযোগপত্র দেওয়া হবে।”
মন্ত্রী আরও জানান, বিচার শুরুর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ঈদের আগেই শেষ করার চেষ্টা চলছে, যাতে ঈদের পরপরই মামলার বিচার কার্যক্রম শুরু করা যায়।
নেত্রকোণার মেঘলা ধর্ষণ মামলার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, শিশু ধর্ষণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উচ্চ আদালতে পেপারবুক তৈরিতে বিশেষ অনুমতির আবেদন করা হবে।
এদিকে দেশের বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রতার প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আপসযোগ্য মামলাগুলোর প্রায় ৮০ শতাংশ দ্রুত নিষ্পত্তির সুযোগ রয়েছে। আগামী তিন মাসে সারা দেশে অন্তত ৫০ হাজার মামলা নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে সরকার।
গুমের শিকার পরিবারগুলোর আইনি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, পৃথক আইন না হওয়া পর্যন্ত সরকার তাদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান অব্যাহত রাখবে। পাশাপাশি জাতীয় ও জেলা পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈষম্যবিরোধী আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, যেসব আইন বৈষম্য তৈরি করে সেগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু আইন প্রণয়ন নয়, তার কার্যকর প্রয়োগের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...
১২ ঘন্টা আগে
সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদান ইরানবিরোধী নয়: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং হুথি বিদ্রোহীদের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি করা।রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা...
১৩ ঘন্টা আগে
আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল
বর্তমান সরকার দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “আমাদের...
১৪ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ...
১৪ ঘন্টা আগে
