রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে ক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আলোচিত মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। রায় শুনতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
রোববার সকালে আদালত চত্বরে উপস্থিত জনসাধারণের অনেকেই বলেন, একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নৃশংসতা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ আর কেউ করার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
রায় শুনতে আসা কয়েকজনের বক্তব্যে ক্ষোভের তীব্রতা ফুটে ওঠে। তারা দ্রুত বিচার ও দ্রুততম সময়ে শাস্তি কার্যকরের দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রের কাছে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এদিকে আলোচিত এই মামলার প্রধান আসামি সোহেল রানা এবং অপর আসামি স্বপ্না আক্তার-কে আদালতে হাজির করা হয়েছে। মামলার রায় ঘোষণা করবেন মাসরুর সালেকীন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা নিখোঁজ হওয়ার পর একটি বাসা থেকে তার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করে। মামলাটির বিচারকাজ দ্রুত সম্পন্ন হওয়ায় বিষয়টি জনমনে বিশেষ গুরুত্ব পেয়েছে।
নবীদের জীবন থেকে মুমিনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা
একজন মুমিনের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নবীদের আদর্শ অনুসরণ দুনিয়া ও আখিরাতের সফলতার অন্যতম ভিত্তি। আল্লাহ তাআলা নবী-রাসুলদের জীবনকে মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে তুলে ধরেছেন। তাদের জীবন থেকে এমন বহু শিক্ষা পাওয়া যায়, যা একজন ঈমানদারকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে। নিচে নবীদের জীবন থেকে অর্জিত পাঁচটি গুরুত্বপূর্ণ...
৩৫ মিনিট আগে
বিড়ি-সিগারেটের ব্যবসার আয় কি হালাল নাকি হারাম এ বিষয়ে জানালেন শায়েখ আহমাদুল্লাহ
বিড়ি-সিগারেট বিক্রি করে অর্জিত আয় হালাল নাকি হারাম এমন বহুল আলোচিত একটি প্রশ্নের স্পষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ইসলামি শরিয়াহ অনুযায়ী যে বস্তু পান, খাওয়া বা ব্যবহার করা নিষিদ্ধ, সেই বস্তুর ব্যবসা বা বেচাকেনাও বৈধ নয়।সম্প্রতি অনুসারীদের উদ্দেশ্যে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে তিনি...
১ দিন আগে
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
বিশ্বজুড়ে মুসলিমদের কাছে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময়সূচি বিশেষ গুরুত্ব বহন করে। চাঁদ দেখার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করলেও জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাবের মাধ্যমে সম্ভাব্য তারিখ আগেই নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় ২০২৭ সাল (হিজরি ১৪৪৮) উপলক্ষে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ।প্রকাশিত...
৩ দিন আগে
জিলহজ্জ মাসের প্রথম দশ দিন: ইবাদত,ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত সময়
মুসলিম উম্মাহর জন্য পবিত্র জিলহজ্জ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতময় একটি মাস। বিশেষ করে এ মাসের প্রথম দশ দিনকে ইসলামে বছরের শ্রেষ্ঠ দিনসমূহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কুরআনুল কারিম ও সহিহ হাদিসে এ সময়ের আমল, ইবাদত, রোজা, জিকির, দান-সদকা ও কুরবানির গুরুত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। ইসলামী চিন্তাবিদরা...
২ মাস আগে
