রামিসা হত্যা মামলায় এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
তারেক রহমান বলেছেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় বর্তমান সরকার কোনো ধরনের ছাড় দেবে না। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (২৩ মে) ত্রিশাল–এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।”
তিনি আরও বলেন, “বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে ধ্বংস করা হয়েছে। মিরপুরে একটি নিষ্পাপ শিশুর নির্মম মৃত্যুর ঘটনায় সেই মূল্যবোধের অবক্ষয়ের চূড়ান্ত প্রকাশ ঘটেছে।”
সরকারপ্রধানের ভাষ্য, ভবিষ্যতে যেন কেউ শিশু বা নারীর ওপর এমন নির্যাতন চালানোর সাহস না পায়, সেজন্য আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। একইসঙ্গে ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, “একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের জাতীয় জীবনে আবহমান বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে কবি নজরুলের জীবন ও কর্ম অত্যন্ত প্রাসঙ্গিক।”
এর আগে গত বৃহস্পতিবার রাতে পল্লবী–তে রামিসার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিহত শিশুর বাবা ও বড় বোনকে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
মাত্র এখন
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৪৬ মিনিট আগে
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...
৩ ঘন্টা আগে
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...
৬ ঘন্টা আগে
