রাজনীতি

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত


রাঙামাটি জেলায় ছাত্রদলের নবঘোষিত আংশিক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে ‘অপহরণকারী, চাঁদাবাজ, বিবাহিত ও অছাত্রদের’ স্থান দেওয়া হয়েছে-এমন অভিযোগ তুলে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন এবং কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

রোববার শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা কাঁঠালতলী এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রী ও পর্যটকদের দুর্ভোগ পোহাতে হয়।

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি বাতিলের আল্টিমেটাম দেন। তাদের অভিযোগ, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে এবং অর্থের বিনিময়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

পরে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও পার্বত্যমন্ত্রীর আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

গত শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, দীর্ঘ আট বছর পর জেলা কমিটি হওয়ায় সবার প্রত্যাশা ছিল। তবে এটি আংশিক কমিটি হওয়ায় অনেককে এখনো মূল্যায়ন করা সম্ভব হয়নি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয়দের মূল্যায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন। সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেন।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, পদবঞ্চিতরাই মূলত সড়ক অবরোধ করেছেন। তিনি জানান, সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হলে তারা তা মেনে নেন।

তবে কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

৭ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom