রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, তা থেকে সরে আসার অভিযোগ তুলে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, রাষ্ট্রপতির পদ অলংকারিক হলেও জাতীয় সংকট ও জাতীয় নির্বাচনের সময় রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি জাতীয় ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেন। তাই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জুলাই সনদে প্রতিষ্ঠিত ঐকমত্যের নীতিগুলো অনুসরণ করা প্রয়োজন ছিল।
গাজী আতাউর রহমানের অভিযোগ, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমান নির্বাচনে তার কোনোটিই মানা হচ্ছে না। তিনি বলেন, এ অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়াকে তারা সমীচীন মনে করছেন না।
তিনি আরও বলেন, জুলাই সনদের ধারা-১০ অনুযায়ী রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হওয়ার কথা। পাশাপাশি ধারা-২৮ অনুযায়ী অর্থ বিল ও আস্থাভোট ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকার কথা। কিন্তু এসব নীতি বাস্তবায়ন করা হয়নি বলে দাবি করেন তিনি।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ৭০ অনুচ্ছেদ বহাল রেখে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আয়োজন কার্যত অর্থহীন। কারা ভোট দেবেন এবং ফলাফল কী হবে, তা আগে থেকেই নির্ধারিত হয়ে থাকলে এমন নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান যাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবেন, তাকেই বঙ্গভবনে বসিয়ে দিলেই হতো। এ ধরনের প্রক্রিয়ায় নির্বাচন কমিশন, সংসদ সদস্য ও সংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয় এবং এতে জনগণের অর্থের অপচয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ক্ষুণ্ন হয়।
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করে গাজী আতাউর রহমান জুলাই সনদ অক্ষরে অক্ষরে অনুসরণ করে নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৯ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২২ ঘন্টা আগে
