রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসনের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, চব্বিশের জুলাইয়ের গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি মো. সাহাবুদ্দিন। তাই তিনি এ দায় এড়াতে পারেন না।
এনসিপি আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম দাবি করেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে।
জামায়াতের বিবৃতি
এর আগে এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনেন।
বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত। তার প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তার সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় প্রকাশ করে তিনি শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় দেশবাসীর মনে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে ভারতকেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায় এবং এমন কোনো কর্মকাণ্ড প্রত্যাশা...
১ ঘন্টা আগে
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি...
২ ঘন্টা আগে
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
১৪ ঘন্টা আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
১৪ ঘন্টা আগে
