জাতীয়

রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে ওয়াকআউট বিরোধী দলের

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে ওয়াকআউট বিরোধী দলের

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে বিরোধী দল।

বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর প্রবেশের ঘোষণা দেওয়া হলে বিরোধী দলের সদস্যরা নিজেদের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি চলবে না’ লেখা লাল রঙের কার্ড প্রদর্শন করেন।

রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলে সংসদনেতাসহ সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান। তবে প্রতিবাদের অংশ হিসেবে বিরোধী দলের অনেক সদস্য তখন নিজ আসনে বসে থাকেন। এ সময় বিউগলে জাতীয় সংগীত বাজতে থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কিছু সংসদ সদস্য বসেই ছিলেন। পরে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সংসদের কর্মকর্তারা জাতীয় সংগীতের প্রতি সম্মান জানিয়ে দাঁড়ানোর অনুরোধ করলে কেউ কেউ দাঁড়ান, আবার কেউ বসে থাকেন।

এরপর রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করলে বিরোধী দলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সংসদকক্ষ থেকে ওয়াকআউট করেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলীয় সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা এবং সংসদের রেওয়াজ অনুযায়ী এটি পালন করা হচ্ছে। স্পিকার সবাইকে খারাপ দৃষ্টান্ত স্থাপন না করার অনুরোধও জানান।

 


কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...

১ ঘন্টা আগে


ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন

ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...

৪ ঘন্টা আগে


অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....

৫ ঘন্টা আগে


উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা

সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom