রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন-এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে এসেছে। একই সঙ্গে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নামও আলোচনায় এসেছে।
বুধবার (২২ জুলাই) আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করেন।
পোস্টে তিনি দাবি করেন, আগামী কয়েক দিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। পাশাপাশি তিনি আরও দাবি করেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সরকারের পছন্দের তালিকায় রয়েছেন।
তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ কিংবা সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এছাড়া রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ বা নতুন রাষ্ট্রপতি নিয়োগসংক্রান্ত কোনো সরকারি প্রজ্ঞাপনও প্রকাশিত হয়নি।
ফলে বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি দাবির পর্যায়েই রয়েছে। এ বিষয়ে সরকারি বা দায়িত্বশীল কোনো সূত্র থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা-ই হবে নিশ্চিত তথ্যের ভিত্তি।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
১ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
১ ঘন্টা আগে
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...
৪ ঘন্টা আগে
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...
৭ ঘন্টা আগে
