জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগের পর কী কী সুবিধা পান? আইন যা বলছে

অনলাইন ডেস্ক

২ মাস আগে


রাষ্ট্রপতির পদত্যাগের পর কী কী সুবিধা পান? আইন যা বলছে

ছবি: সংগৃহীত


বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা মেয়াদ শেষে দায়িত্ব ছাড়লে তিনি আজীবন বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হন। তবে এসব সুবিধা পেতে হলে রাষ্ট্রপতি হিসেবে অন্তত ছয় মাস দায়িত্ব পালন করতে হবে এবং সংবিধান অনুযায়ী অভিশংসনের মাধ্যমে অপসারিত হওয়া যাবে না। এ বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’-এ।

২০১৬ সালে জাতীয় সংসদে পাস হওয়া এই আইনের মাধ্যমে ১৯৭৯ সালের সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করা হয় এবং সাবেক রাষ্ট্রপতিদের অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা নতুনভাবে নির্ধারণ করা হয়।

মূল বেতনের ৭৫ শতাংশ হারে অবসরভাতা

আইনের ৩ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগকারী বা মেয়াদ পূর্ণকারী ব্যক্তি আমৃত্যু মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী।

এই অবসরভাতার পরিমাণ হবে রাষ্ট্রপতির সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ৭৫ শতাংশ।

বর্তমানে রাষ্ট্রপতির মূল মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সে হিসেবে একজন সাবেক রাষ্ট্রপতি প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসরভাতা পাওয়ার যোগ্য।

এককালীন আনুতোষিকের সুযোগ

আইন অনুযায়ী, কোনো সাবেক রাষ্ট্রপতি চাইলে মাসিক অবসরভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক গ্রহণ করতে পারেন।

সে ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি হিসেবে যত বছর দায়িত্ব পালন করেছেন, প্রতি বছরের জন্য এক বছরের অবসরভাতার সমপরিমাণ অর্থ এককালীন পাবেন।

মৃত্যুর পর জীবনসঙ্গীর জন্য বিশেষ ভাতা

অবসরভাতা গ্রহণরত অবস্থায় কোনো সাবেক রাষ্ট্রপতির মৃত্যু হলে তার স্ত্রী বা স্বামী আমৃত্যু বিশেষ পারিবারিক ভাতা পাওয়ার অধিকারী হবেন।

এই বিশেষ ভাতার পরিমাণ হবে সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য মাসিক অবসরভাতার দুই-তৃতীয়াংশ।

অন্যান্য সরকারি সুবিধা

আইনের ৫ ধারা অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতিরা অবসরভাতার পাশাপাশি আরও কয়েকটি সরকারি সুবিধা ভোগ করেন। এর মধ্যে রয়েছে-

  • একজন ব্যক্তিগত সহকারী (পিএ) ও একজন সাহায্যকারী (অ্যাটেনডেন্ট)

  • একজন দায়িত্বরত ক্যাবিনেট মন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসা সুবিধা

  • সরকারি খরচে সার্বক্ষণিক আবাসিক টেলিফোন সংযোগ

  • দেশের অভ্যন্তরে সরকারি সার্কিট হাউস ও রেস্ট হাউসে বিনামূল্যে অবস্থানের সুযোগ

  • বিদেশ সফরের জন্য কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্ট ব্যবহারের সুবিধা

কারা এই সুবিধা পাবেন না

সব সাবেক রাষ্ট্রপতি এই সুবিধার আওতায় আসেন না।

আইনের ৬ ধারা অনুযায়ী, নিম্নোক্ত ব্যক্তিরা অবসরভাতা ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার যোগ্য নন-

  • সংবিধানের ৫২ অনুচ্ছেদের অধীনে অভিশংসনের মাধ্যমে অপসারিত রাষ্ট্রপতি

  • উচ্চ আদালতের রায়ে অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী হিসেবে ঘোষিত ব্যক্তি

  • নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে আদালতের রায়ে দণ্ডিত সাবেক রাষ্ট্রপতি

ফলে রাষ্ট্রপতির পদত্যাগ বা মেয়াদ পূর্ণ হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে সব সুবিধা প্রযোজ্য হয় না; সংশ্লিষ্ট আইনে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয়।


কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...

২ ঘন্টা আগে


ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন

ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...

৫ ঘন্টা আগে


অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....

৬ ঘন্টা আগে


উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা

সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom