জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি, ফেসবুক পোস্টে সাংবাদিকের বক্তব্য

অনলাইন ডেস্ক

২ মাস আগে


রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি, ফেসবুক পোস্টে সাংবাদিকের বক্তব্য

ছবি: সংগৃহীত


লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের গুঞ্জনকে রাষ্ট্রপতি ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক’ বলে অস্বীকার করেছেন বলে দাবি করেছেন সাংবাদিক হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হেলাল উদ্দিন জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে টেলিফোন করে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, সম্প্রতি তিনি একটি ফেসবুক পোস্টে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, যা তিনি একটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে সত্য বলে মনে করেছিলেন।

হেলাল উদ্দিনের দাবি অনুযায়ী, রাষ্ট্রপতি ফোনে তাকে বলেন, এ ধরনের তথ্য “সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক”। তিনি নাকি আরও বলেন, “কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন?”

ফেসবুক পোস্টে হেলাল উদ্দিন আরও দাবি করেন, রাষ্ট্রপতি তাকে বলেছেন, এ ধরনের অভিযোগের পক্ষে কেউ যদি কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে তিনি জনগণের যে কোনো রায় মেনে নেবেন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি অভিযোগ করেছেন যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন খবর প্রচার করে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তিনি নিজের শারীরিক অসুস্থতার কথাও উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বলে হেলাল উদ্দিন দাবি করেন।

তবে রাষ্ট্রপতির কার্যালয় (বঙ্গভবন) থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত বিবৃতি প্রকাশ করা হয়নি। একইভাবে, ফেসবুক পোস্টে উল্লেখিত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...

৫৪ মিনিট আগে


‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

১ ঘন্টা আগে


বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...

৫ ঘন্টা আগে


অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom