জাতীয়

রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

২ মাস আগে


রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সরকারকে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে নতুন করে ‘লং মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) শাহবাগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ এ ঘোষণা দেয়। তবে একই সময়ে উপস্থিত অন্য একদল শিক্ষার্থী এ বিষয়ে ভিন্ন অবস্থান তুলে ধরে।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের একজন বলেন, তাদের আন্দোলনের প্রধান দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তিনি দাবি করেন, ছয় দফা বা অন্য কোনো দাবির সঙ্গে তাদের কর্মসূচির সম্পর্ক নেই এবং তারা কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষাখাতকে রাজনৈতিক সাফল্যের পরিসংখ্যান হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তার ভাষায়, “আমরা কোনো পরিসংখ্যান নই, আমরা শিক্ষার্থী, আমরা মানুষ। আমাদের নিয়ে রাজনীতি করা যাবে না।”

তিনি আরও বলেন, “রাত ১০টা পর্যন্ত আমাদের আল্টিমেটাম। এর মধ্যে দাবি না মানলে আগামীকাল আবার লং মার্চ হবে। সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে আরও বড় কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

তবে সংবাদ সম্মেলনেই উপস্থিত আরেক শিক্ষার্থী ভিন্ন মত প্রকাশ করেন। তিনি বলেন, কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি এবং আন্দোলনের মূল উদ্দেশ্য সরকার পতন কিংবা কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়।

তিনি অভিযোগ করেন, সরকারের সঙ্গে প্রকাশ্যে শান্তিপূর্ণ আলোচনার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তার দাবি, আলোচনার জন্য প্রতিনিধি দলকে ডেকে নেওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হয়।

তিনি বলেন, “আমাদের বলা হয়েছিল, আসেন কথা বলি। কিন্তু প্রতিনিধি দল ভেতরে যাওয়ার পর আমার ভাইদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। তাই আমরা মনে করি, আমাদের কথা শোনার পরিবর্তে দমন করার চেষ্টা করা হয়েছে।”

আন্দোলনের নেতৃত্ব প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয় এবং এর কোনো একক নেতা নেই। তাদের দাবি, এটি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন এবং সবাই সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি পরিচালনা করছেন।

সংবাদ সম্মেলন শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের অবরোধ প্রত্যাহার করেন।

এর আগে বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের আরেকটি অংশ শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে সরকারের কাছে ছয় দফা দাবি লিখিতভাবে উপস্থাপন করে।

সচিবালয়ে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দল জানায়, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ছয় দফা দাবি সরকারের কাছে জমা দিয়েছে।


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

১ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

২ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১০ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom