রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য: এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২য় স্থান
অনলাইন ডেস্ক
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের (ডব্লিউআরও) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিক্ষার্থীরা ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে তারা দুটি বিশেষ সম্মাননা পুরস্কারও লাভ করে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতার তিন দিনব্যাপী আয়োজন ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হয়, যেখানে ২৫টি দেশের ১৬০টি দল অংশগ্রহণ করে।
ফিউচার ইঞ্জিনিয়ার্স সিনিয়র বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে টিম প্লেডিট্রন, যার সদস্যরা হলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আনাস বিন আজিম এবং রাজউক উত্তরা মডেল কলেজের সৈয়দ মো. মহিউদ্দিন সামির। এই দল তাদের উদ্ভাবনী কাজের জন্য ডিজাইন ইনোভেশন পুরস্কারও অর্জন করে।
অন্যদিকে, ফিউচার ইনোভেটরস সিনিয়র বিভাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবরার আবির এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আ জ ম ইমতেনান কবির সমন্বয়ে গঠিত দল সাফ এআই স্টার্টআপ আইডিয়া পুরস্কার লাভ করে।
বাংলাদেশ দলের দলনেতা এবং চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন, অধ্যাপক আসিফ ইকবাল শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, অন্যান্য দেশের তুলনায় রোবট উপকরণের স্বল্পতা সত্ত্বেও শিক্ষার্থীরা দৃঢ় মানসিকতা নিয়ে প্রতিযোগিতা করেছে। এমনকি চীনে ব্যাটারি আটকে যাওয়ার মতো প্রতিকূলতার মধ্যেও তারা নতুন করে সবকিছু সাজিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।
গত জুনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে অনুষ্ঠিত বাংলাদেশ ওপেন চ্যাম্পিয়নশিপ থেকে চারটি দলকে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। এই আয়োজনের পৃষ্ঠপোষক ছিল ব্রেইন স্টেশন ২৩ এবং ক্রিয়েটিভ আইটি।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...
১ ঘন্টা আগে
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...
১ ঘন্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
২ ঘন্টা আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
৩ ঘন্টা আগে
