রোবটিক সার্জারির মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার অপারেশন সম্পন্ন
অনলাইন ডেস্ক
জনপ্রিয় চিত্রনায়ক ও 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে। লন্ডনের উইলিংটন হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আশির দশকের জনপ্রিয় এই অভিনেতা প্রায় সাত মাসেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন এবং গত ছয় মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন।
গত ৫ আগস্ট (রোববার) লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের তত্ত্বাবধানে অভিনেতার মাথায় অস্ত্রোপচার করা হয়। এটি ছিল একটি অত্যাধুনিক রোবটিক সার্জারি।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত ব্যয়বহুল এই রোবটিক সার্জারি পদ্ধতিতে মানব চিকিৎসকদের পাশাপাশি উন্নত রোবট ব্যবহার করা হয়। চিকিৎসকদের মতে, এই প্রক্রিয়ায় মানব ভুলের ঝুঁকি হ্রাস পায় এবং শরীরের ক্ষত দ্রুত নিরাময় হয়।
জানা যায়, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের এই অস্ত্রোপচারে একসঙ্গে তিনটি রোবট ব্যবহার করা হয়েছে। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় চিকিৎসকরা এখন পরবর্তী ধাপের চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন।
পারিবারিক সূত্রে খবর, রোবটিক সার্জারির মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মাথার টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট টিউমার নিষ্ক্রিয় করার জন্য এখন রেডিয়েশন ও কেমোথেরাপি শুরু হবে। এই চিকিৎসা প্রক্রিয়ার জন্য তাঁকে আরও প্রায় ছয় সপ্তাহ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকতে হবে।
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
৪ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
১০ ঘন্টা আগে
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...
১ দিন আগে
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৬ দিন আগে
