জাতীয়

রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস নেদারল্যান্ডসের

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস নেদারল্যান্ডসের

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে নেদারল্যান্ডস। গত সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে এসে এই আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূত ভ্যান বোমেলের মেয়াদকালে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে নেদারল্যান্ডসের উচ্চ পর্যায়ের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তিনি স্থিতিশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নেওয়া এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রতি নেদারল্যান্ডসের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি তৈরি পোশাক, অভিবাসন, পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক অর্থনীতির মতো অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেন। রাষ্ট্রদূত এই প্রসঙ্গে বেসরকারি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগের বিষয়টিও তুলে ধরেন।

অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করা এবং গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের তরুণ ও গতিশীল জনসংখ্যার গুরুত্বের ওপর জোর দেন। তিনি পানি ব্যবস্থাপনা, কৃষি ও প্রযুক্তিতে নেদারল্যান্ডসের কারিগরি দক্ষতার স্বীকৃতি দেন এবং এসব ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতাকে স্বাগত জানান।

উপদেষ্টা নিরাপদ, সুশৃঙ্খল এবং সু-নিয়ন্ত্রিত অভিবাসন পথ প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতার সুযোগ তুলে ধরেন এবং অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশের অটল অবস্থানের পুনরাবৃত্তি করেন।


সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ

রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের

১ ঘন্টা আগে


জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

একটি বিপ্লব কখনোই আকস্মিকভাবে জন্ম নেয় না। এটি কোনো একদিনের ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের বঞ্চনা, ক্ষোভ, অন্যায়, নিপীড়ন ও মুক্তির আকাঙ্ক্ষার বিস্ফোরিত রূপ। সুপ্ত আগ্নেয়গিরির মতোই ইতিহাসের অন্তরালে নীরবে জমতে থাকে প্রতিবাদের লাভা, যা একসময় বিস্ফোরিত হয়ে বদলে দেয় একটি জাতির ভাগ্য। ২০২৪ সালের...

১ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি জীবন্ত দলিল। তিনি বলেন, কোনো ত্যাগ বা সংগ্রাম কখনো বৃথা যায় না, ইতিহাসও কখনো মিথ্যা হয় না। জুলাই গণঅভ্যুত্থান সেই সত্যেরই উজ্জ্বল প্রমাণ।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির...

২ ঘন্টা আগে


জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি পথ হারালে এই জাদুঘরই নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা জোগাবে।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom