রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারী উদ্যোগ ও বাজার মনিটরিং জোরদার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নতুন সরকার রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে নানা উদ্যোগ নেয়ার পাশাপাশি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। সারা দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, রমজানকে ব্যবসায় মুনাফার মাস হিসেবে না দেখার জন্য সতর্ক থাকুন এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে যেতে দেবেন না।
সচিবালয়ে মঙ্গলবার সরকারের পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, তিনদিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তা বিদ্যমান কার্ড ও ভাতা কার্যক্রমের তুলনায় দ্বিগুণেরও বেশি হবে।
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম সচিবালয়ে কর্মকর্তা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
সারা দেশে বাজার মনিটরিংয়ের আওতায় বিভিন্ন জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হচ্ছে।
রাজবাড়ী: বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ক্রয় রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হবিগঞ্জ: জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন শহরের বিভিন্ন দোকান পরিদর্শন করে নিত্যপণ্যের মূল্য যাচাই করেছেন।
নীলফামারী: জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নেতৃত্বে বাজারে মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে।
চট্টগ্রাম: ফটিকছড়ি ও নানুপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সরকারি বাজার মনিটরিংয়ের পাশাপাশি সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, পবিত্র রমজানে ১০ লক্ষাধিক পরিবারকে দুধ, ডিম, মাংস ও মাছের সুবিধা প্রদান করা হবে।
টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর সুলভ মূল্যে বিক্রি শুরু করেছে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও এক-দুই কেজি খেজুর কিনতে পারবেন। পাশাপাশি ৭০ লাখ ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত বিক্রিও অব্যাহত আছে।
বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও পর্যাপ্ত মজুত থাকার ওপর ব্যবসায়ী ও এফবিসিসিআই নেতারা জোর দিয়েছেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সিনিয়র সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেছেন, সরকারী পদক্ষেপ বাস্তবায়িত হলে দ্রব্যমূল্য কমে আসবে বলে আশা করা যাচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, রমজানের প্রথম কয়েকদিন চাহিদা বেশি থাকলেও কয়েক দিনের মধ্যে চাহিদা কমে আসার সঙ্গে সঙ্গে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...
১ ঘন্টা আগে
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...
৪ ঘন্টা আগে
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....
৫ ঘন্টা আগে
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...
৬ ঘন্টা আগে
