রাজনীতি

রুমিনের বক্তব্য ঘিরে সংসদে তীব্র হট্টগোল

অনলাইন ডেস্ক

২০ দিন আগে


রুমিনের বক্তব্য ঘিরে সংসদে তীব্র হট্টগোল

ছবি: সংগৃহীত


ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তীব্র হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না’

সংসদে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না।’

এ সময় তিনি বিএনপি সরকারের সময়কার দুর্নীতি ও ঋণখেলাপির প্রসঙ্গ তুলে ধরেন এবং ভবিষ্যতে এসব সমস্যা নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা বলেন।

তার বক্তব্যের একপর্যায়ে সংসদে উত্তেজনা তৈরি হয়। তখন রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।’

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলেও সংসদে তার বক্তব্য দেওয়ার সময় একই ধরনের হট্টগোল ও বাধার মুখে পড়তে হয়েছিল। বর্তমান সংসদের পরিস্থিতির সঙ্গে সেই সময়ের তুলনা করে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

ব্যাংক রেজল্যুশন বিলের ধারা নিয়ে প্রশ্ন

ব্যাংক রেজল্যুশন বিলের ১৮-এর ‘ক’ ধারা নিয়েও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা।

তার দাবি, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা বাংলাদেশের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ। এ ধরনের সুযোগ বা প্রবণতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

ঋণখেলাপি এমপিদের প্রসঙ্গে উত্তেজনা

বক্তব্যের শেষ দিকে ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ তোলেন রুমিন ফারহানা। এ সময় সংসদে উত্তেজনা আরও বেড়ে যায় এবং হট্টগোলের সৃষ্টি হয়।

ব্যাংক রেজল্যুশন বিলের আলোচনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত সংসদে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য ও উত্তেজনার জন্ম দেয়।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৪ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৪ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১২ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom