সারাদেশ

"রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের লিফলেট বিতরণে যুবদলের হামলা, বিদ্যুৎকর্মী আহত"

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


"রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের লিফলেট বিতরণে যুবদলের হামলা, বিদ্যুৎকর্মী আহত"

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় লিফলেট বিতরণকালে স্থানীয় যুবদলের একদল যুবক পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চনপাড়া বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের কর্মচারী জাহিদ মোড়ে সাধারণ মানুষের কাছে ভোটের প্রচারণামূলক লিফলেট বিলি করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে যুবদল নেতা রতন, নোরা ও বারেকের নেতৃত্বে একদল যুবক তার ওপর চড়াও হন। তারা লিফলেট বিতরণে বাধা দেয় এবং গালিগালাজের পাশাপাশি তাকে এলোপাথাড়ি মারধর করে। হামলাকারীরা জাহিদের হাতে থাকা লিফলেটও ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। পরে তাকে এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয়।

ভুক্তভোগী জাহিদ বলেন, “আমি আমার সরকারি দায়িত্ব পালন করছিলাম। সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণকালে রতন ও তার সহযোগীরা হঠাৎ আমার ওপর চড়াও হয় এবং আমার হাতের কাগজগুলো ছিঁড়ে ফেলে।”

এই ঘটনার পর পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। পূর্বাচল পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মনির হোসেন বলেন, “একজন কর্মী কেবল সেবা নয়, সরকারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করছিলেন। চনপাড়ায় তার ওপর হামলা গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, “পল্লী বিদ্যুতের একজন কর্মী লিফলেট বিতরণের সময় হামলার শিকার হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

এদিকে, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, “এ ধরনের ঘটনার খবর আমার কাছে ছিল না। যদি আমাদের কেউ এই ঘটনায় জড়িত থাকে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

এই ঘটনার মাধ্যমে ভোট প্রচারণার সময় সুষ্ঠু পরিবেশের প্রয়োজনীয়তা আবারও প্রকাশ পেয়েছে।


চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের

২৩ ঘন্টা আগে


ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড

ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...

১ দিন আগে


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

২ দিন আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom